Modi's USA visit: পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর পরে আমেরিকার গায়িকা! 'জনগণ মন' গাওয়ার পরে ছুঁলেন মোদীর পা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকায় রাষ্ট্রীয় সফর শেষের (Modi's USA visit) অনুষ্ঠানে জনগণ মন গান। আর তার পরেই আমরিকান গায়িকা মেরি মিলবেন প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে আশার্বাদ চাইলেন। টুইটে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদও জানিয়েছেন।
অনুষ্ঠান শুধুর আগে মিসেস মিলবেন সংবাদ মাধ্যমের সামনে বলেন, ভারতের প্রধানমন্ত্রী সামনে (Modi's USA visit) ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেয়ে সম্মানিত। তিনি বলেছেন, এর আগে টানা চারবার চার মার্কিন প্রেসিডেন্টের সামনে সেদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন। এবার ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন।

অভিনেত্রী তথা শিল্পী মিসেস মিলবেন বলেছেন, আমেরিকা ও ভারত, উভয় দেশেই গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শের কথা বলে। এটাই ভারত ও মার্কিন সম্পর্কের আসল সারমর্ম। তিনি বলেছেন, একটি মুক্ত জাতিকে স্বাধীন মানুষের দ্বারা সংজ্ঞায়িত করা হয়। প্রধানমন্ত্রী মোদীর (Modi's USA visit) আধ্যাত্মিত আভা এবং ভারতীয় মূল্যবোধ বিশ্বজুড়ে সম্মানিত হয়েছে।

বছর আটত্রিশের মিসেস মিলবেন ওয়াশিংটন ডিসির আমন্ত্রণমূলক অনুষ্ঠানে শুধুমাত্র ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। তাঁর অন্যতম পরিচিতি আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী হিসেবে। ভারতের জাতীয় সঙ্গীত ছাড়াও ওম জয় জগদিশেহ হরে গাওয়ার জন্য ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়।
এগ আগে গত মাসে পাপুয়া নিউ গিনি সফরের সময় সেদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী পা ছুঁয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী মোদীর (Modi's USA visit) পা ছুঁয়ে প্রণাম করলেন আমেরিকার অভিনেত্রী তথা সঙ্গীত শিল্পী মিসেস মিলবেন ।












Click it and Unblock the Notifications