লোকসভা ভোটে যেখানে যেখানে সভা করেছেন মোদী, অর্ধেক আসনে হেরেছে বিজেপি-এনডিএ!

মোদী ম্যাজিক কি এবার কাজ করছে না তেমন? জনপ্রিয়তা কি কমতে শুরু করেছে নরেন্দ্র মোদীর? সেই প্রশ্ন উঠে গেল৷ এবারেএ লোকসভা নির্বাচনের ফলাফল কাটাছেঁড়ার পরই এই প্রশ্ন উঠে গেল৷

এত ঢাকঢোল পিটিয়ে সভা, রোড হল৷ কপ্টার করে এই শহর থেকে ওই শহর প্রচারসভা করে বেড়ালেন নরেন্দ্র মোদী। কিন্তু হল কী? তথ্য ও পরিসংখ্যান যা বলছে, তাতে দুশ্চিন্তা হওয়ার কথা বিজেপি শিবিরে। প্রধানমন্ত্রী যত আসনে সমাবেশ করেছেন, তার অর্ধেক হেরে গিয়েছে বিজেপি ও এনডিএ।

Narendra Modi

কুইন্ট সংস্থা এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৬৪ টি নির্বাচনী এলাকা বিশ্লেষণ করা হয়েছে৷ সেখানে বিজেপি সহ এনডিএর শরিক দলের প্রার্থীর হয়েও প্রচার করেছেন তিনি৷ আর সেখানেই যেন তাল কেটেছে।

ফলাফলের সমীক্ষা বলছে, বিজেপি ও এনডির শরিকরা ৭৭ টি আসনে হেরেছে। ৮৭ টি আসনে জিতেছেন প্রার্থীরা। এই সমীক্ষা ১৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়ের জনসভাকে ধরে করা হয়৷ এর মধ্যে কোনও রোড শোকে অন্তর্ভুক্ত করা হয়নি। ভাষণের তালিকা প্রধানমন্ত্রী মোদীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। সেই কথাও জানানো হয়েছে।

বিজেপি এবার ৫৩ শতাংশ আসনে জিতেছে। যেখানে প্রধানমন্ত্রী মোদী প্রচার বক্তৃতা দিয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে এ এক বড় পতন। কারণ, গত লোকসভা নির্বাচনে বিজেপি-এনডিএ ৮৫ শতাংশ আসনে জিতেছিল। সেখানে নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে ছিলেন। তথ্য ও পরিসংখ্যান বলছে, সেবার ১০৩ টি আসনের মধ্যে ১৭ টিতে হেরেছিল বিজেপি - এনডিএ।

রাজস্থানের বাঁশওয়ারা কেন্দ্রে এপ্রিল মাসে প্রচার করেন মোদী। মুসলমানদের 'অনুপ্রবেশকারী' বলে উল্লেখ করেছিলেন। ওই কেন্দ্রের বিজেপির প্রার্থী মহেন্দ্রজিৎ সিং মালব্য দুই লাখেরও বেশি ভোটে হেরেছেন। প্রধানমন্ত্রী মোদীর ভাষণের মাত্র চার দিন পর সেই কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

প্রধানমন্ত্রী মোদী পঞ্জাবের বিভিন্ন নির্বাচনী এলাকা, হোশিয়ারপুর, জলন্দর, গুরুদাসপুর, পাতিয়ালাতে বেশ কয়েকটি জনসভা করেছিলেন। যার সব কটিতেই বিজেপি হেরেছে।

বিজেপি উত্তরপ্রদেশেও ভয়াবহ ফল করেছে এবার। ৮০ টি আসনের মধ্যে ৩৩ টিতে বিজেপি হেরেছে। সমাজবাদী পার্টি ওই রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। গাজিপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ আসন বিজেপি যোগী রাজ্যে এবার হারিয়েছে। এখানেও প্রধানমন্ত্রী একাধিক জনসভা করেছিলেন।

মহারাষ্ট্রেও বিজেপির ভয়াবহ পরাজয় হয়েছে।
সেখানে প্রধানমন্ত্রী মোদী প্রায় ১৮ টি সমাবেশ এবং রোড শো করেছিলেন। মহারাষ্ট্র, সোলাপুর, মাধা, লাতুর, ধারাশিব-এ সমস্ত আসন, যেখানে প্রধানমন্ত্রী মোদী সমাবেশ করেছিলেন, বিজেপি হেরেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক রাজ্যে প্রচার করেছেন। সেখানে বিজেপি ভালো ফল করেছে। ওড়িশায় ২১ টি আসনের মধ্যে ২০ টিতেই জয় পেয়েছে পদ্ম। মধ্যপ্রদেশে ২৯ টি আসনেই জিতেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+