পরীক্ষার ভয় কাটাতে মোদীর উদ্যোগে গড়ল রেকর্ড! যোগ দিল এতো মানুষ, দেশজুড়ে জনপ্রিয় 'পরীক্ষা পে চর্চা'
পরীক্ষার কথা শুনলেই অনেক পড়ুয়ার মনে চাপ, ভয় এবং দুশ্চিন্তা কাজ করতে থাকে। আর এই মানসিক চাপ কমানোর জন্যেই কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগ 'পরীক্ষা পে চর্চা'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনায় ২০১৮ সালে শুরু হয়েছিল এই কর্মসূচি। বর্তমানে যা দেশের ছাত্রছাত্রীদের কাছে এক বড় ভরসার নাম।

পরীক্ষাকে ভয় না পেয়ে কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করা যায়, সেই বিষয়েই পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি কথা বলেন মোদী। পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে মানসিক চাপ সামলানো, লক্ষ্য নির্ধারণ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার মতো নানারকমের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
গত কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে 'পরীক্ষা পে চর্চা' ছাত্রসমাজের মধ্যে এক আলাদা জায়গা করে নিয়েছে। দিল্লিতে আয়োজন করা মূল অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্য থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পড়ুয়ারা। অনেকেই এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকেন, আবার অনেক মানুষ অনলাইনের মাধ্যমেও যুক্ত হন।
তবে, চলতি বছরে এই কর্মসূচি অংশগ্রহণের নিরিখে নতুন রেকর্ড তৈরি করেছে। শিক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, মূল অনুষ্ঠানে সরাসরি এবং ভার্চুয়ালি মিলিয়ে সাড়ে চার কোটির বেশি মানুষ অংশ নিয়েছিলেন। এখানেই শেষ নয়, এই কর্মসূচিকে ঘিরে হওয়া বিভিন্ন সহায়ক এবং বাড়তি কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন আরও প্রায় ২.২৬ কোটি মানুষ।
যে কারণে সব মিলিয়ে 'পরীক্ষা পে চর্চা'-এ মোট অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬.৭৬ কোটি। দেশের উত্তর-দক্ষিণ থেকে শুরু করে পূর্ব-পশ্চিম সমস্ত প্রান্ত থেকেই পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের এই বিপুল উপস্থিতি প্রমাণ করছে যে পরীক্ষার মানসিক চাপ কমানোর জন্য এই উদ্যোগ কতটা প্রভাব ফেলছে।












Click it and Unblock the Notifications