মুখ তুবড়ে পড়ছে মোদীর বিনামূল্যের রেশন প্রকল্প, সম্পূর্ণ ব্রাত্য ১১টি রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা

মুখ তুবড়ে পড়ছে মোদীর বিনামূল্যের রেশন প্রকল্প, সম্পূর্ণ ব্রাত্য ১১টি রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা

প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়তে ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ প্রকাশের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করতে দেখা যায় অর্থমন্ত্রীকে। মে মাস থেকে রেশন কার্ড ছাড়াও সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাবার দেওয়ার কথা বলেন নির্মলা সীতারমণকে। প্রায় ৮ কোটি পরিায়ী শ্রমিকের জন্য বরাদ্দ হয় ৮ লক্ষ মেট্রিক টনের খাদ্য শস্য।

বাস্তচিত্র খানিক উল্টো কথাই বলছে

বাস্তচিত্র খানিক উল্টো কথাই বলছে

কিন্তু ঢাক ঢোল পিটিয়ে ঘোষণাই সার। বর্তমানে বাস্তচিত্র খানিক উল্টো কথাই বলছে। দেশের প্রত্যেক পরিযায়ী শ্রমিককে পাঁচ কেজি করে চাল বা গম ও এক কেজি ডাল দেওয়া হবে বলেও জানানো হলেও এখনও পর্যন্ত ৮ কোটির মধ্যে ২ কোটি পরিযায়ী শ্রমিক এই সুবিধা পয়েছেন বলে জানা যাচ্ছে। গত দুমাসেই এই ৮ লক্ষ মেট্রিক টন বিনামূল্যের খাদ্যশস্য তাদের কাছে পৌঁছে যাবার কথা ছিল বলে জানা যাচ্ছে।

জুন মাসে খাদ্যশস্য পয়েছেন মাত্র ৯২.৪৪ লক্ষ পরিযায়ী শ্রমিক

জুন মাসে খাদ্যশস্য পয়েছেন মাত্র ৯২.৪৪ লক্ষ পরিযায়ী শ্রমিক

কিন্তু গ্রাহক, খাদ্য ও জন বিতরণ মন্ত্রকের সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে দেশের ১১টি রাজ্য বরাদ্দ খাদ্যদ্রব্যের ১ শতাংশও তুলে দেয়নি পরিযায়ী শ্রমিকদের হাতে। এদিকে অর্থমন্ত্রী আগেই জানিয়েছিলেন বিপিএল কার্ড না থাকলেও এই খাদ্যশল্য বিনামূল্যে পাবেন পরিযায়ী শ্রমিকেরা। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় তথ্য অনুযায়ী তার মধ্যে এখনও পর্যন্ত ২.১৩ কোটি মানুষ এই পরিষেবা পেয়েছেন। তারমধ্যে মে মাসে খাদ্যশস্য পেয়েছেন ১.২১ কোটি পরিযায়ী শ্রমিক। জুন মাসে ৯২.৪৪ লক্ষ পরিযায়ী শ্রমিক।

তালিকায় কোন ১১ টি রাজ্য ?

তালিকায় কোন ১১ টি রাজ্য ?

যদিও দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি এই খাতে বরাদ্দ ৮ লক্ষ মেট্রিক টন খাদ্য শস্যের ৮০ শতাংশই উত্তোলন করেছে বলে জানা যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় ভাঁড়ার থেকে উত্তোলন করা খাদ্যশস্যের মধ্যে ১১টি রাজ্য ১ শতাংশও খাদ্য বিতরণ করেনি। এই তালিকায় রয়েছে অন্ধ্র প্রদেশ, গোয়া, গুজরাট, ঝাড়খণ্ড, লাদাখ, মহারাষ্ট্র, মেঘালয়, ওড়িশা, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও ত্রিপুরা

 সাফাই গাইতে দেখা যায় খাদ্য সচিব সুধাংশু পান্ডেকে

সাফাই গাইতে দেখা যায় খাদ্য সচিব সুধাংশু পান্ডেকে

এরমধ্যে গোয়া এবং তেলঙ্গানা এপ্রিল ও মে মাসে বিনামূল্যে শস্য বিতরণ করেনি বলে খবর। পাশাপাশি ছয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল - বিহার, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, সিকিম এবং লাদাখ জুনে মাসে কোনও খাদ্যশস্য বিতরণ করেনি। যদিও এই প্রসঙ্গে সাফাই গাইতে দেখা যায় খাদ্য সচিব সুধাংশু পান্ডেকে। একটি ডিজিট্যাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "গোয়া এবং তেলঙ্গানা সহ ছয় বা সাতটি রাজ্য কেন্দ্রকে তাদের সমস্যার কথা জানিয়েছে। তাদের রাজ্যের অভিবাসী শ্রমিকেরা যেহেতু তাদের রাজ্য গুলি থেকে বর্তমানে অন্যত্র ও নিজ রাজ্যে ফিরে গেছে তাই সেখানে প্রকল্পটির যথেষ্ট বাস্তবায়ন করা সম্ভব হয়নি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+