নরেন্দ্র মোদী সবচেয়ে জনপ্রিয় ৮ থেকে ২৫ বছরের ভোটারদের মধ্যে

মে মাসে হতে চলা লোকসভা নির্বাচনের কথা থাকলেও নির্বাচন কমিশন সূত্রের খবর লোকসভা ভোট হবে মাঝ এপ্রিলেই। সমীক্ষার ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে চলেছে ২১১-২৩১টি আসন। যারমধ্যে বিজেপির পাওয়ার সম্ভাবনা ১৮০টি আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে ইউ পি এ জোট পেতে পারে ১০৭-১২৭টি আসন। কংগ্রেসের পক্ষে ১০০টা আসন জোটানোই কঠিন হয়ে পড়বে বলে সমীক্ষায় উঠে এসেছে।
এআউএডিএমকে, টিডিপি, টি আর এস, বি জে ডির মতো দলগুলি ৫০টির মতো আসন পেতে পারে, সেক্ষত্রে লাভ হবে মোদীর। তবে লোকসভা ভোটে আম আদমি পার্টি কোনও বড় চমক আনতে পারবে না বলে সমীক্ষায় জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী হিসাবে এগিয়ে রয়েছেন মোদীই। ৩৪ শতাংশ সমর্থন পেতে পারেন মোদী। সেখানে রাহুল গান্ধীর ভাগ্যে জুটতে পারে ১৫ শতাংশ সমর্থন। সমীক্ষায় দেখা গিয়েছে ১৮ থেকে ২৫ বছরের ভোটারদের মধ্যেই মোদীর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এই বয়সের দলে যেখানে মোদী ৪৮ শতাংশ সমর্থন পাচ্ছেন সেখানে ইযুথ আইকন রাহুল গান্ধী পেয়েছেন মাত্র ২৫ শতাংশ।












Click it and Unblock the Notifications