'মন কি বাত' অনুষ্ঠানে প্রথম ভোটারদের উৎসাহিত করার আবেদন মোদীর?
এখন আর শোনা যাবে না প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাত' অনুষ্ঠান করলেন। এখন সাময়িক বিরতি। আগামী দিনে ফের এই অনুষ্ঠান প্রচারিত হবে। কিন্তু কারণটা কী?
জানা গিয়েছে, সামনেই লোকসভা ভোট। দুয়ারে কড়া নাড়ছে ভোটের বাদ্যি। মার্চ মাসের শুরুতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়া এখন সময়ের অপেক্ষা। আর সেজন্যই আপাতত বন্ধ রাখা হল প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান। এবার 'মন কি বাত' অনুষ্ঠানে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

আগামী লোকসভা ভোটের নতুন ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা। এমনও মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই 'মন কি বাত' অনুষ্ঠান এখন সম্প্রচার বন্ধের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সামনেই লোকসভা ভোট। সে কারণে নির্বাচনী বিধিনিষেধ গোটা দেশে কার্যকরী হবে। সে কারণে আগামী তিন মাস 'মন কি বাত' অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।
'ন্যাশনাল ক্রিয়েটর এওয়ার্ড' নামে একটি প্রতিযোগিতার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন ইন্টারনেট দুনিয়ায় প্রচুর মানুষ ব্লগিং করেন। খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানো, লাইফ স্টাইল নিয়ে ইউটিউবাররা ব্লগিং করেন। তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। দেশের প্রথম ভোটারদের উৎসাহিত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 'মন কি বার্তা' নিয়ে আসেন ভারতবর্ষের নাগরিকদের কাছে। আজ রবিবার ১১০ তম 'মন কি বাত' অনুষ্ঠান। সম্প্রচারিত হল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে একই ভাবে 'মন কি বাত' অনুষ্ঠান সাময়িক বন্ধ রাখা হয়েছিল।
ইসলামপুর শহরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি শিবডাঙ্গিপাড়া নগর মণ্ডল কার্যালয়ে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' কার্যক্রম দলীয় সমর্থকদের সঙ্গে শোনেন। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটি প্রধানমন্ত্রী ভোটের আগে অন্তিম 'মন কি বাত' কার্যক্রম। ভোটের পর ১১১ তম 'মন কি বাত' অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১, ২ ও ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এই মাসে আন্তর্জাতিক নারী দিবস। সেজন্য মহিলাদের সঙ্গে তিনি কথা বলবেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications