মোদীর 'অমৃতকাল' বাস্তবতার মানে চাকরির জন্য দেশের ভবিষ্যতের ধাক্কাধাক্কি? বিজেপিকে খোঁচা রাহুলের
ভারতের বেকারত্ব ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা মোদী 'অমৃতকাল' বাস্তবতা সম্পর্কেও কটাক্ষ করেছেন। বেকারত্ব রোগ দেশের মাটিতে মহামারীর আকার ধারণ করেছে৷
শুধু তাই নয়, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলো এই রোগের কেন্দ্রস্থল। এই কটাক্ষও করেছেন লোকসভার বিরোধী দলনেতা। গুজরাটের অঙ্কেলশ্বরে চাকরিপ্রার্থীদের পদপিষ্ট হওয়ার পরিস্থিতির মতো ঘটনা সামনে এসেছে। আর সেই ঘটনাকেই এবার নিশানা করেছেন রাহুল গান্ধী।

গুজরাটের ভারুচ জেলার অঙ্কলেশ্বরে এক মারাত্মক ঘটনা ঘটেছে৷ একটি ফার্মে চাকরির জন্য ৪০ টি শূন্যপদ থাকার বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওয়াক ইন ইন্টারভিউর দিনেই পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে চলে যায়। প্রায় ৮০০ জন ওই সাক্ষাৎকারের জন্য উপস্থিত হন। আগে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি চলে৷ অনেকেই ভিড়ের চাপে পড়ে যায়। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনা কেন্দ্র করেই আক্রমণাত্মক রাহুল গান্ধী।
একটি হোটেলে সেই ইন্টারভিউ ছিল৷ সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি যথেষ্ট ভয় ধরানোর৷ কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠে ভিতরে যাওয়ার করিডোর। সেখানে চাকরিপ্রার্থীদের প্রবল ধাক্কাধাক্কি হচ্ছে৷ রেলিং বেঁকে এক সময় চাপে ভেঙে পর্যন্ত যায়। অনেক চাকরিপ্রার্থী একে অপরের উপর পড়ে যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, 'বেকারত্বের রোগ' ভারতে মহামারীর আকার ধারণ করেছে। বিজেপি শাসিত রাজ্যগুলি এই রোগের 'কেন্দ্রে' পরিণত হয়েছে। ভারতের 'ভবিষ্যত' একটি সাধারণ কাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নরেন্দ্র মোদীর 'অমৃত কাল'-এর এটাই বাস্তবতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন রাহুল।
কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গেও বিজেপিকে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন,
গত ২২ বছর ধরে গুজরাটের মানুষদের সঙ্গে বিজেপি 'প্রতারণার মডেল' খেলছে। এই ভিডিওটি তার প্রমাণ। মোদী সরকার যেভাবে যুবকদের কাছ থেকে চাকরি কেড়ে নিয়েছে। তাদের ভবিষ্যত নষ্ট করেছে। তারও প্রমাণ এই ভিডিও।












Click it and Unblock the Notifications