মমতার দাবি মেনে বাংলার বকেয়া টাকা মেটাবেন মোদী? বিজেপি বলছে তৃণমূলের নাটক

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দরবারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবার মানবে? বাংলার বকেয়া টাকা কি মিটিয়ে দেওয়া হবে? সেই প্রশ্ন উঠছে।

আজ বুধবার বেলা এগারোটায় নতুন সংসদ ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর সাক্ষাৎ। ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা বাংলায় বকেয়া রয়েছে। সেই টাকা চাইতেই দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কাছে রীতিমতো এবার তিনি দাবি-দাওয়া পেশ করবেন।

 Mamata Banerjee and Narendra Modi

তৃণমূল সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দলে রয়েছেন। এছাড়াও রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ ১০ জন তৃণমূল সাংসদ। প্রধানমন্ত্রী কতটা তাদের কথা শোনেন সেই নিয়ে প্রশ্ন থাকছে। নরেন্দ্র মোদী - মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ২০ মিনিট ধরে হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বকেয়া টাকা পাওয়ার জন্য কর্মসূচি নিয়েছিলেন। রাজভবনেও রাজ্যপালের সঙ্গে দেখা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবস্থান কর্মসূচি করেছেন। এবার দিল্লিতে গিয়েছেন তিনি। বাংলার উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। সাধারণ মানুষ তাদের বকেয়া পারিশ্রমিক পাচ্ছেন না। এই দাবি তৃণমূলের থেকে করা হচ্ছে।

এদিকে বিজেপির পক্ষ থেকে উল্টো সুর এখনও পাওয়া যাচ্ছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের টাকা নিয়ে দুর্নীতি করবে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের টাকা তৃণমূলের পকেটে ঢুকবে। মিড ডে মিলের টাকা অন্য প্রকল্পের ব্যবহার করা হবে। আবাস যোজনার টাকার হিসেব পাওয়া যাবে না।

কেন্দ্রের দল রাজ্যে যাবে তদন্ত করতে। সেখানেও তাদের অনেক বাধার সামনে পড়তে হয়েছে। কোনও ভাবেই রাজ্যের শাসক দল তদন্তকারীদের সহযোগিতা করেনি। কেন্দ্রকেও এখনও অবধি কোনও রিপোর্ট রাজ্যের তরফে দেওয়া হয়নি। এখন দিল্লিতে টাকা চাইতে আসছে। তৃণমূল সবটাই একটি নাটক করছে।

অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও এই বিষয়ে সরব। কোনওভাবেই যাতে রাজ্যের কথা মানা না হয়, তেমনি ইঙ্গিত তিনি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেন্দু তরফ থেকে চিঠিও পাঠানো হয়েছে এই বিষয়ে। এমন কথা জানা যাচ্ছে। রাজ্য বিজেপি সরব শাসক দলের বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। এমনই দাবি বিজেপির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এই হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৬ মাস পর তাঁদের বৈঠক হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে রাজ্য এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা পায়। এমনই দাবি করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+