নরেন্দ্র মোদীকে ভালোবেসে নয়, ভয়ে ভোট দেন মুসলিমরা: আজম খান

আজম খান
লখনউ, ৩ মার্চ: গুজরাতের মুসলিমরা ভালোবেসে নয়, ভয়ে ভোট দেয় নরেন্দ্র মোদীকে। নইলে ওঁদের ওপর অ্যাসিড হামলা হবে। সোমবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমন আগ্রাসী ভাষা ব্যবহার করলেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খান।

সমাজবাদী পার্টি সংখ্যালঘু মুখ হিসাবে পরিচিত আজম খান বলেছেন, "নরেন্দ্র মোদীর দাবি, গত দশ বছরে দাঙ্গা হয়নি গুজরাতে। কীভাবে হবে? ওঁদের (গুজরাতের মুসলিমদের) তো নরেন্দ্র মোদীকেই ভোট দিতে হবে। নইলে ওঁদেরকে পুড়িয়ে দেওয়া হবে অ্যাসিড দিয়ে। তখন ওঁরা কোথায় যাবেন? যদি গুজরাতে থাকতে হয়, তা হলে ওঁদের নরেন্দ্র মোদীকেই ভোট দিতে হবে। একবার উনি প্রধানমন্ত্রী হোন, তখন গোটা দেশটাই গুজরাত হয়ে উঠবে।"

প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমন আক্রমণ এই প্রথম নয়। এর আগেও আজম খান বলেছিলেন, মানবতার হত্যাকারী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। তখন বিজেপি-র সঙ্গে সমাজবাদী পার্টির জোরদার বাগযুদ্ধ শুরু হয়েছিল। এবারের মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি বিজেপি।

আর্থিক বিকাশ বা নেতৃত্ব নয়, বিরোধীরা বারবার ২০০২ সালের গুজরাত দাঙ্গার সূত্র ধরে নরেন্দ্র মোদীকে বিঁধছে। কখনও কংগ্রেস, কখনও সিপিএম, কখনও আরজেডি, কখনও বা সমাজবাদী পার্টি নিন্দা করছে ওই ঘটনার। স্বাভাবিকভাবেই তারা মুসলিম ভোটের মেরুকরণ ঘটাতে চাইছে। উত্তরপ্রদেশের যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক বেশি সংখ্যায় রয়েছেন, তাই আজম খানের মন্তব্যে নিঃসন্দেহে কিছু সংখ্যালঘু ভোট লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+