সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে মোদী সরকারের ওপরে হামলা রাহুলের

সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাটি সেনার অভ্যন্তরে রাখলেই ভালো হতো। সেটিকে নিয়ে প্রচার করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন সেনা আধিকারিক ডিএস হুডা।

সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাটি সেনার অভ্যন্তরে রাখলেই ভালো হতো। সেটিকে নিয়ে প্রচার করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন সেনা আধিকারিক ডিএস হুডা।

সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে মোদী সরকারের ওপরে হামলা রাহুলের

তিনি সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম কম্যান্ডিং অফিসার ছিলেন। নর্দার্ন আর্মির দায়িত্বে ছিলেন হুডা। যে কয়েকজন সেনা কুশীলব নেতৃত্বে ছিলেন তাঁর মধ্যে একজন এই হুডা। ফলে তাঁর তির্যক মন্তব্যে সরাসরি কেন্দ্র সরকারের দিকে আঙুল উঠেছে।

হুডা এক আলোচনা সভায় বলেন. উরির হামলার পরবর্তী সময়ে যে সীমান্তপার স্ট্রাইক হয়েছে তা রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা হয়েছে। বাছাই কিছু ছবি, ভিডিও প্রকাশ করা হয়েছে।

এই দেখে সেনা প্রধান বিপিন রাওয়াত কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, ডিএস হুডা অপারেশনের অন্যতম নেতৃত্বে ছিলেন। তাঁর মন্তব্য ব্যক্তিগত। সেটা নিয়ে পাল্টা মন্তব্য করব না।

যদিও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি। নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, সেনাকে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ব্যবহার করায় ওনার কোনও লজ্জা নেই। রাজনৈতিক স্বার্থে সার্জিক্যাল স্ট্রাইককে ব্যবহার করেছেন তিনি। আর রাফালে চুক্তি করেছেন অনিল আম্বানির পকেটে ৩০ হাজার কোটি টাকা ভরতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+