কৃষি বিল নিয়ে দেশজুড়ে ক্ষোভের মাঝেই মোদী সরকারের বড় সিদ্ধান্ত রবি ফসল নিয়ে

ফসলের নূন্যতম সহায়ক মূল্য যে বেঁধে দেওয়া হবে, তা আগেই আশ্বস্ত করেছিলেন মোদী। আর কৃষি বিল পেশের পর দেশজুড়ে মোদী সরকারের বিরোধিতার মাঝেই এদিন কেন্দ্র ঘোষণা করল রবি ফসল নিয়ে বড়সড় পদক্ষেপের কথা।

কৃষি বিল নিয়ে দেশজুড়ে ক্ষোভের মাঝেই মোদী সরকারের বড় সিদ্ধান্ত রবি ফসল নিয়ে

চাষিদের আশঙ্কা ছিল, নয়া কৃষি বিল তাঁদের মাথা থেকে সরকারের সাহায্যের হাত সরিয়ে দেবে। তবে সেই ধারণাকে কার্যত ভুল প্রমাণ করে , এদিন সরকার রবি ফসলের নূন্য়তম সহায়ক মূল্য ঘোষণা করেছে। ফলে গমের সঙ্গে আরও ৫ টি রবি ফসলের নূন্যতম সহায়ক দাম আগে থেকেই ঠিক হয়ে গেল।

জানা গিয়েছে, গম প্রতি কুইন্টালে ১৯৭৫ টাকায় বিক্রি হবে, সরষে প্রতি কুইন্টালে ৪৬৫০ টাকা, মুসুর ডাল ৫১০০ টাকায় বিক্রি হবে কুইন্টালের হিসাবে। এদিকে, সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রধানমন্ত্রী। তিনি এদিন একটি টুইটে জানান, এমন পদক্ষেপে কৃষকদের সুবিধা হবে। তাঁর মন্ত্রিসভার এই পদক্ষেপকে মোদী ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করেছেন। তাঁর দাবি, নূন্যতম সহায়ক মূল্য স্থির হওয়ায় দেশের কোটি কোটি চাষিরা সুবিধা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+