জঙ্গিদের মদত দেওয়া ইস্যুতে পাকিস্তানের 'বড় দাদা' চিনকে এবার আক্রমণ মোদীর
জঙ্গি কার্যকলাপ নিয়ে যতবারই পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে ভারত। ততবারই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চিন। হাফিজ সঈদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রেও বারবার ভেটো দিয়েছিল এই চিন।
জঙ্গি কার্যকলাপ নিয়ে যতবারই পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে ভার,। ততবারই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চিন। লস্কর প্রধান হাফিজ সঈদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রেও বারবার ভেটো দিয়েছিল এই চিন। পরে চাপে পড়ে ভেটো তুলতে বাধ্য হয়। তাই আবারও পাকিস্তানকে সমর্থনের সেই ক্ষোভ আন্তর্জাতিক মঞ্চে উগরে দিলেন মোদী।

সন্ত্রাস ইস্যুতে চিনকে আক্রমণ মোদীর
পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ইস্যুতে বরাবরই পাশে থেকেছে পাকিস্তান। সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় তাই চিনকে কটাক্ষ করেই মোদী বলেন, কোনওভাবেই সন্ত্রাসবাদীদের অস্ত্র এবং অর্থ সরবরাহ করা উচিত নয়। কারণ সন্ত্রাসবাদ নিয়ে যখনই পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলা হয়েছে চিন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বলেছে কয়েকজনের গতিবিধি বিচার করে গোটা দেশকে কাঠগড়ায় তোলা যায় না। হাফিজ সঈদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার ক্ষেত্রেও বার বার ভেটো চিনই দিয়েছিল। পরে অবশ্য সেই ভেটো তুলে নেয়।

জঙ্গি মদতে কার্যকর ফিনান্সিয়াল টাস্ক ফোর্স
কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। জঙ্গি মদতের অভিযোগে একেবারে কোনঠাসা হয়ে গিয়েছে তারা। পাকিস্তানকে সাহায্যের অর্থ কোন খাতে খরচ হয়ে তা দেখাতে না পারলে রাষ্ট্রপুঞ্জের কোপে পড়তে হবে তাঁদের। বিশেষ করে ফিনান্সিয়াল টাস্ক ফোর্ট তাদের কালো তালিকাভুক্ত করবে। আগেই এক প্রস্থ পাকিস্তানকে সতর্ক করেছে তারা। অক্টোবরেই বসছে ফিনান্সিয়াল টাস্ক ফোর্সের বৈঠক। সেখানেই পাকিস্তানকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তানের পাশে চিন
পাকিস্তানের বিরুদ্ধে গোট দেশ জোট বাঁধলেও চিন কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগেই বেজিং ১ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানকে অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। এই অর্থদিয়ে পাকিস্তানে উন্নয়নমূলক কাজ করা হবে। যদিও ইকোনমিক করিডরের কাজ এখনও থমকে রয়েছ। পাকিস্তানের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে অন্তোষ প্রকাশ করেছে সিপিইসি কর্তৃপক্ষ।
এই সিপিইসি নিয়ে ভারতের সঙ্গে চিনের দ্বন্দ্ব প্রকট হয়েছে। সেকারণেই বার বার চিনের বিরুদ্ধে সরব হয়েছে ভারত।












Click it and Unblock the Notifications