'অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট'-এর সূচনা করবেন মোদী

'অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট'-এর সূচনা করবেন মোদী

নতুন শিক্ষানীতি ২০২০-তে ঘোষণা ছিল৷ এবার তা বাস্তবায়নের পথে হাঁটল কেন্দ্র সরকার৷ NEP প্রস্তাবিত অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট (ABC) সূচনা করবেন মোদী৷ বৃহস্পতিবার এই প্রকল্পের সূচনা করছেন দেশের প্রধানমন্ত্রী।

কী এই ABC?

কী এই ABC?

এবিসি, অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট হল এমন এক সংস্থা যারা ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক অর্থাৎ পড়াশুনো সংক্রান্ত স্কোর জমা রাখবে। এতদিন পর্যন্ত স্নাতকস্তরে তিন বছরের পাঠ্যক্রম একেবারে সম্পূর্ণ করে তবেই একটিমাত্র ডিগ্রি সার্টিফিকেট পাওয়া যেত। নতুন শিক্ষানীতি ২০২০ অনুসারে এই পদ্ধতির আমূল পদ্ধতি ঘটিয়েছে মোদী সরকার। নতুন নিয়মে চারবছরের স্নাতক কোর্সের যে কোনও বর্ষে প্রবেশ ও প্রস্থান করতে পারবে ছাত্রছাত্রীরা। তার জন্য তারা পাবে আলাদা আলাদা সার্টিফিকেটও।

কখন কোন সার্টিফিকেট?

কখন কোন সার্টিফিকেট?

চারবছরের স্নাতক কোর্সের কেউ যদি একবছর সম্পূর্ণ করে বেরোতে চান তাহলে তিনি পাবেন সার্টিফিকেট কোর্সের প্রমাণপত্র। দু'বছরের পর প্রস্থান করলে তাঁকে দেওয়া হবে ডিপ্লোমা সার্টিফিকেট৷ তিন বছর পড়াশুনো করলে ডিগ্রি এবং চারবছর পড়াশুনো করলে ফোর ইয়ার ডিগ্রির সার্টিফিকেট৷

থাকছে ইচ্ছেমতো প্রবেশ ও প্রস্থানের সুযোগ!

থাকছে ইচ্ছেমতো প্রবেশ ও প্রস্থানের সুযোগ!

এই নতুন নিয়মে একজন ছাত্রছাত্রী চারবছরের স্নাতক কোর্সের মাঝে পড়াশুনো বন্ধ রাখতে পারেন প্রয়োজনে৷ তখন তাঁর অ্যাকাডেমিক ক্রেডিট স্কোর জমা থাকবে ক্রেডিক ব্যাঙ্কে। পরে তিনি আবার এই একই জায়গা থেকে পড়াশুনো শুরু করতে পারবেন৷ এই ক্রেডিট ব্যাঙ্কের স্কোর ব্যবহার করে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে পারবেন৷

গতবছর প্রস্তাবিত হলেও বৃহস্পতিবার ২৯ জুলাই-ই এই অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট উদ্বোধন করছেন দেশের প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+