বিজেপির কার্যকর্তাদের বাজেট স্পেশ্যাল শিক্ষা নরেন্দ্র মোদীর

বিজেপির কার্যকর্তাদের বাজেট স্পেশ্যাল শিক্ষা নরেন্দ্র মোদীর

২০২২-২৩ অর্থবর্ষের জন্য বাজেট পেশ হবার পড়েই স্বাভাবিক নিয়মেই বাজেটের প্রশংসায় করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন দুর্দান্ত বাজেট হয়েছে। এই বাজেট দূরদর্শীতা অনেক। দেশকে তা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক সমস্যার সমাধান করবে বাজেট। এক কথায় নির্মলা সীতারামনকে প্রশংসায় ভরিয়ে দেন। এবার বিজেপির মঞ্চে এসেও প্রশংসা করেন তিনি। তবে এদিন তিনি মূলত এসেছিলেন কীভাবে বিজেপির কার্যকর্তাদের বাজেট নিয়ে শিক্ষিত করে তোলা যায় তা নিয়ে । বিরোধীরা একে অর্থহীন বললেও কীভাবে দলীয় কর্মীরা একে আগামীর দিশাযুক্ত করে তুলবেন তা নিয়ে পাঠ দেন 'শিক্ষক' নমো।

বিজেপির কার্যকর্তাদের বাজেট স্পেশ্যাল শিক্ষা নরেন্দ্র মোদীর

কৃষি করিডোর নিয়ে কথা বলেন মোদী। পাশাপাশি দাবি করেন অতিমারীর পর গোটা বিশ্ব বদলে যাবে। দেশের অর্থব্যবস্থাকে আত্মনির্ভর করার বার্তা দেন নরেন্দ্র মোদী। বিজেপি কর্মকর্তাদের নমো বলেন, 'আগামীর যে দিন আসছে তা ভালোই হবে। করোনা পরিস্থিতির মতো আর হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব বদলে গিয়েছিল। নতুন বিশ্ব তৈরি হয়েছিল। এমনভাবেই করোনার জেরে বিশ্বে এখন মহা সমস্যায়। এটা কেটে যাবে। তারপরেই নতুন বিশ্ব তৈরির সুযোগ তৈরি হয়ে যাবে। এটা মনে রাখতে হবে করোনা গত ১০০ বছরের মধ্যে সবথেকে বড় অতিমারী। দুনিয়া আজকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেওয়ালে পিঠ ঠেকে আমাদের যায়নি , এবার ঘুরে দাঁড়ানোর সময়। এই মুহূর্তে সবাইকে হাতে হাত রেখে সকলকে একসঙ্গে এগোতে হবে। এখন নতুন সংকল্পকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলেছে। আর এর জন্য আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। দেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের এটাই দরকার।'

বাজেট প্রসঙ্গে মোদী এদিন বলেন, 'রাজনৈতিক প্রসঙ্গ বাদ দিলে পেশ হওয়া বাজেটকে সবাই ভালোই বলেছেন। এমনিতেই জিএসটি বেশি পেয়েছি , কর আদায় ভালো হয়েছে। তাই এমনিতেই ভারতের অর্থব্যবস্থার অনেকটা পরিবর্তন ঘটেছে। এই বছরের বাজেট এই অর্থব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এবারের বাজেটের লক্ষ্য ছিল গরীব, মধ্যবিত্ত এবং যুবসমাজকে নূন্যতম সুযোগ সুবিধা দেওয়া। এই বাজেটে আধুনিক ভারতের দিশা দেখানো হয়েছে। এখন ভারতের জিডিপি প্রায় দ্বিগুণ হয়েছে গত সাত আট বছরের তুলনায়। আমাদের সরকার আসার আগে ভারতের জিডিপি ছিল ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। আজ তা প্রায় ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা হয়েছে। এমনকি দেশের বৈদেশিক মুদ্রার পরিমাণ ২০০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৬৩০ বিলিয়ন ডলার হয়েছে। দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে। এসবই আমাদের সরকারের কার্যকর নীতির ফলেই হয়েছে।'

প্রধাবমন্ত্রী এদিন আরও বলেন, 'নদী সংযুক্তিকরণ প্রকল্প বাস্তাবিয়ত করবে আমাদের সরকার। খরচ করা হবে ১৪০০ কোটি টাকা। এর সুফল কৃষকরা পাবেন। দেশের কৃষিকাজকে কেমিক্যাল মুক্ত করতে এবং কৃষিকাজে প্রযুক্তি ব্যবহারের জন্য বিশেষ প্রকল্প চালু করা হবে। ড্রোনের সাহায্যে কৃষিকাজে আমূল পরিবর্তন আসবে। এর ফলে কত ফসল উৎপাদন হচ্ছে তা সহজে বোঝা যাবে। দেশের ছোট কৃষকদের জীবনযাপনের ধারা বদলালে দেশই বদলে যাবে। দেশে প্রথমবার তৈরি হবে প্রাকৃতিক কৃষিকাজের করিডোর। উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত দীর্ঘ করিডোর তৈরি হবে। কৃষি বদলে যাবে দেশে।' পার্বত্য এলাকার জন্য প্রস্তাবিত রোপওয়ে প্রকল্প এবং সীমান্তবর্তী গ্রামের উপর কেন্দ্রের নজরের বিষয়টি তুলে ধরেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+