মুসলিম মহিলাদের সঙ্গে আছে বিজেপি সরকার, উত্তরপ্রদেশ থেকে কর্ণাটকের জন্য বার্তা মোদীর

মুসলিম মহিলাদের সঙ্গে আছে বিজেপি সরকার, উত্তরপ্রদেশ থেকে কর্ণাটকের জন্য বার্তা মোদীর

কর্ণাটকে হিজাব সমস্যার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে , তাঁর সরকার মুসলিম মেয়ে এবং মহিলাদের সঙ্গে আছে এবং তাদের সতর্ক করছে যারা তাদের সর্বদা পিছনে ফেলে রাখতে চায়।

 মুসলিম মহিলাদের সঙ্গে আছে বিজেপি সরকার, উত্তরপ্রদেশ থেকে কর্ণাটকের জন্য বার্তা মোদীর

উত্তরপ্রদেশের সাহারানপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, 'মুসলিম মেয়ে ও বোনেরা কেন্দ্রের বিজেপি সরকারের স্পষ্ট উদ্দেশ্য বুঝতে পারে, যা তাদের তিন তালাকের প্রথা থেকে মুক্তি দিয়েছে। আমাদের সরকার প্রতিটি নির্যাতিত মুসলিম নারীর পাশে দাঁড়িয়েছে। মুসলিম বোন-কন্যারা আমাদের উদ্দেশ্য বোঝে। আমরা তাদের তিন তালাক মুক্ত করেছি; তাদের সুরক্ষা দিয়েছে। যখন বিজেপি মুসলিম মহিলাদের কাছ থেকে সমর্থন পেয়েছিল, তখন এই বিরোধীরা অস্থির হয়ে পড়েছিল যে তাদের মেয়েরা 'মোদী-মোদী' বলছে। ওরা মুসলিম বোনদের প্রতারণা করেছে'।' তিনি ভোটারদের রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার আবেদন করেছেন।

১১টি জেলা জুড়ে বিস্তৃত ৫৮ টি আসনে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের দিনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। ভোটগ্রহণ শেষ হলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬২৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএমে সিল হয়ে যাবে।
ভোটারদের সম্বোধন করে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে প্রথম দফায় ভোট দেওয়ার জন্য লোকেরা প্রচুর পরিমাণে উপস্থিত হয়েছিল এবং এটি প্রশংসনীয়। তিনি যোগ করেছেন যে, '২০২২ সালের উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য বিজেপির ইশতেহার জনগণের কল্যাণের দিকে চেয়েই করা হয়েছে।'

তিনি বলেন, 'পশ্চিম ইউপির কিছু আসনে প্রথম দফার ভোট হচ্ছে। আমি আনন্দিত যে এমন শীতের সকালে, মানুষ বিপুল সংখ্যক ভোট দিতে যাচ্ছে। ' মোদি উত্তরপ্রদেশকে দাঙ্গামুক্ত রাখতে জনগণকে আরও আবেদন করেছেন, 'আমাদের বোনদের ভয় থেকে মুক্ত রাখুন এবং অপরাধীদের জেলে পাঠান'।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'ছোট কৃষকরা কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান যোজনার সুবিধা পেতে থাকবে। আমরা আখ চাষীদের জন্য একটি স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। চিনির বাজারের উত্থান-পতন মোকাবেলা করতে ইথানল তৈরিতেও আখ ব্যবহার করা হবে। আখ ভিত্তিক ইথানল থেকে ১২হাজার কোটি টাকা আয় করা গিয়েছে , যা আখ চাষীদের সুরক্ষা প্রদান করছে'।

রাজ্যের ভোটারদের কাছে ফাঁপা প্রতিশ্রুতি দেওয়ার জন্য কংগ্রেসকেও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'একটি সম্পূর্ণ 'পরিবার-ভিত্তিক' দল উত্তরপ্রদেশের জনসাধারণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মনে রাখবেন, যদি কেউ বড় প্রতিশ্রুতি দেয়, সেগুলি সাধারণত ভুয়ো এবং দায়িত্বজ্ঞানহীন প্রতিশ্রুতি। তারা বিদ্যুতের প্রতিশ্রুতি দিলেও ইউপিকে অন্ধকারে রাখে এবং তাদের বসবাসের জেলাকে আলোকিত করে। তারা নিজেদের রক্ষা করার জন্য সাহারানপুর এবং অন্যান্য জেলা ছেড়েছে।'

এর আগে, একই জনসভায় বক্তৃতার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে , 'কোসি কালান বা মুজাফফরনগর, সাহারানপুর বা আলিগড়ের দাঙ্গাই হোক, আগের সরকারের নৈরাজ্যিক শাসনের সময় এগুলি দাঙ্গার বেল্ট ছিল। তারা কারফিউ জারি করেছে, দাঙ্গা করেছে, মানুষকে উৎসব করতে দেয়নি; কানওয়ার যাত্রাও বন্ধ করা হয়েছিল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+