ইউক্রেন-রাশিয়া সমস্যা সামনে রেখে 'শক্তিশালী ভারত'-এর জন্য ভোট চাইলেন মোদী

ইউক্রেন-রাশিয়া সমস্যা সামনে রেখে 'শক্তিশালী ভারত'-এর জন্য ভোট চাইলেন মোদী

রাত পোহালেই ভোট উত্তরপ্রদেশে। তৃতীয় দফায়উত্তরপ্রদেশের ১৬টি জেলার ৫৯ টি বিধানসভা কেন্দ্রে ভোট৷ এর ঠিক একদিন আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের বাহরাইচে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইউক্রেন ও রাশিয়ার প্রসঙ্গ উল্লেখ করলেন এবং ইউপির সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন যে শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে তাঁরা যাতে বিজেপিকে ভোট দেন৷

ইউক্রেন-রাশিয়া সমস্যা সামনে রেখে শক্তিশালী ভারত-এর জন্য ভোট চাইলেন মোদী

এদিন নির্বাচনী র‍্যালি থেকে মোদী বলেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিশ্ব অশান্ত৷ এই পরিস্থিতিতে ভারত এবং সমগ্র মানব জাতির জন্য শক্তিশালী হওয়া অপরিহার্য। আজ আপনার প্রতিটি ভোট ভারতকে শক্তিশালী করবে এবং দেশকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।' সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ আটকানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা সহ অনেকগুলি রাষ্ট্র৷ খোদ ইউক্রেনের রাষ্ট্রপতি যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন৷ দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধকে অনেকেই শীতল যুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে দেখছেন।

এদিনের র‍্যালি থেকে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ভবিষ্যবাণী করেই থামেননি সঙ্গেই যোগ করেছেন যে যোগীব্রিগেড এই নির্বাচনে বড় স্কোর করতে প্রস্তুত। এদিন নির্বাচনী প্রচার সমাবেশ থেকে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ করে মোদী বলেন, 'গরীবি হটাও' এবং সমাজবাদের নামে দেশ লুট করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে কয়েকটি রাজনৈতিক দল৷ এরপর প্রধানমন্ত্রী আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় আদালতের রায়ে বিরোধী দলগুলির নিরবতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, দেশ এখন জানে কারা সন্ত্রাসীদের সাহায্য করেছিল।

এর আগে যোগীরাজ্যে হরদোই-এর একটি নির্বাচনী জনসভা থেকে উত্তরপ্রদেশের মানুষকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন, 'উত্তরপ্রদেশের মানুষ বলাবলি করছেন, আমরা মোদীর নমক খেয়েছি, ওঁকে ধোঁকা দিতে পারবো না৷' প্রসঙ্গত সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে একটি সংবাদমাধ্যমের সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তরপ্রদেশের এক বয়স্ক মহিলা বলেন, 'মোদীকে তিনি ভোট দেবেন, তাঁকে ধোঁকা দিতে পারবেন না৷ কারণ তিনি মোদীর নুন খেয়েছেন৷ এই ভিডিওটির কথা উল্লেখ করেই হরদোইয়ের র‍্যালি থেকে রাজ্যের ভোটারদের উদ্দেশ্যে মোদী বলেন, 'আমরা সবাই ভারত মায়ের নুন খেয়েছি, হিন্দুস্তানের নুন খেয়েছি৷' এরপরই গরীব কল্যাণ অন্ন যোজনার উল্লেখ করে মোদী বলেন, করোনা মহামারী হোক কিংবা সাধারণ সময়, আমরা কোনও মানুষের শ্রেণী, জাতি, ধর্ম, দেখে বিভেদ করিনি৷ সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সরকার৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+