গভীর রাত পর্যন্ত বৈঠক মোদী-শাহদের, প্রথম ১০০ প্রার্থী তালিকা চূড়ান্ত বিজেপির

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চূড়ান্ত অঙ্ক কষা হয়েছে বিজেপি নেতৃত্বদের মধ্যে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন সেখানে। জানা যাচ্ছে, এবারের লোকসভা ভোটে বিজেপির ১০০ জন প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই বিজেপির প্রথম তালিকা প্রকাশ হতে পারে।

দরজায় কড়া যাচ্ছে লোকসভা ভোট। চলতি মাসেই ভোটের দিনক্ষণ প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির মধ্যে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। দিন কয়েক আগে থেকেই জানা যাচ্ছিল বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। সেই বিষয়েই চূড়ান্ত তালিকা গতকাল তৈরি হয়ে গিয়েছে বলে খবর।

Narendra Modi Amit Shah chose BJP candidate

হাই প্রোফাইল কেন্দ্র ও নজরকাড়া প্রার্থীদের নাম প্রথম দফায় ঘোষণা করা হবে। এছাড়াও বিজেপি রাজনৈতিক দল হিসেবে যেসব রাজ্যে প্রভূত ক্ষমতায় রয়েছে, সেখানকার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি। নরেন্দ্র মোদীর নাম থাকবে একদম প্রথমের দিকে। জানা গিয়েছে প্রধানমন্ত্রী এবার বারানসী থেকে ভোটে লড়াই করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে ভোটে প্রার্থী হচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনউ কেন্দ্র থেকে ভোটে লড়বেন। ২০১৯ সালে সামান্য মার্জিনে যে সব আসন হাতছাড়া হয়েছে, সেগুলিতেও এবার যথেষ্ট জোর দেওয়া হচ্ছে। সেইসব কেন্দ্রে প্রার্থীর নাম প্রথম দফায় প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

যে সব রাজ্যগুলিতে বরাবরই গেরুয়া ঝড় অব্যাহত থাকে, সেগুলির বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হবে। এক্ষেত্রে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, অসম, কেরালা, তেলেঙ্গানা প্রভৃতি রাজ্যগুলি প্রথম সারিতে রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় প্রধানমন্ত্রী এইসব বিষয়ে বৈঠকে বসেছিলেন।

চার ঘন্টা সময় ধরে প্রার্থী বাছাই নিয়ে বৈঠক হয়। মধ্য রাতে শেষ হয় প্রার্থী নির্বাচন। বিজেপির অন্দরের খবর, এবারে অনেক জায়গাতেই নতুন মুখের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও মহিলা মুখকে সামনে প্রার্থী তালিকায় চমক আনার চিন্তাভাবনা হচ্ছে। বিজেপি এবারে তাদের প্রার্থী বাছাইয়ে বেশ কিছু চমক রাখতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এছাড়াও দলের গুরুত্বপূর্ণ কার্যকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে। পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রটি উপ নির্বাচনে হাতছাড়া করেছিল গেরুয়া শিবির। বাবুল সুপ্রিয় বিজেপি থেকে চলে যাওয়ার পরে সেখানে উপ নির্বাচন হয়।

তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা ওই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন। ওই কেন্দ্র এবার ফের জেতার জন্য মরিয়া বিজেপি। ওই কেন্দ্রে বিখ্যাত ভোজপুরি গায়ক পবন সিংহকে প্রার্থী করার ভাবনাচিন্তা চলছে বলে খবর। এছাড়াও রাজ্যসভায় যাদের মেয়াদ এপ্রিল মে মাসে শেষ হচ্ছে, তাদেরও নির্বাচনে প্রার্থী করার বিষয়ে সবুজ সংকেত পাওয়া গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরালিধরন নাম শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+