গুরুতর অসুস্থ অরুণ জেটলিকে দেখতে এইমসে মোদী-শাহ, উদ্বেগ বাড়ছে বিজেপিতে

গুরুতর অসুস্থ প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গিয়েছেন অরুণ জেটলিকে দেখতে।

গুরুতর অসুস্থ প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে দেখেতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গিয়েছেন অরুণ জেটলিকে দেখতে। এইমসে গিয়েছেন লোকসভার স্পিকার এম বিড়লাও। উল্লেখ্য, শুক্রবার সকালে গুরুতর অসুস্থ হয়ে অরুণ জেটলি ভর্তি হন নয়াদিল্লির অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে।

গুরুতর অসুস্থ অরুণ জেটলিকে দেখতে এইমসে মোদী-শাহ

শুক্রবার তিনি মেডিকেল চেকআপের জন্য এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন বলে জানানো হয় বিজেপির তরফে। কিন্তু সন্ধ্যার পর একে একে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ এইমসে যাওয়ায় চাঞ্চল্য তৈরি হয়। এইমসের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, অরুণ জেটলি বর্তমানে এইমসের কার্ডিওলজি বিভাগের আইসিইউতে ভর্তি তিনি, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন অরুণ জেটলি। সঙ্গে সঙ্গে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় কার্ডিওলজি বিভাগে। হাসপাতালে সূত্রে আশ্বস্ত করা হয়েছে। বিজেপি নেতাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। কারণ তিনদিন আগেই হারাতে হয়েছে সুষমা স্বরাজের মতো বড় রাজ নৈতিক ব্যক্তিত্বকে।

প্রথম মোদী সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর অদ্যাবধি পরেই শুক্রবার প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকেকে নিয়ে আসা হল এইমসে। সেখানে তাঁকে পর্যবেক্ষণে রাখেন কার্জিলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং হৃদরোগ বিশেষজ্ঞের একটি দল। উল্লেখ্য, অরুণ জেটলি গত দু'বছর ধরে কিডনির অসুখে ভুগছিলেন। গত বছর কিডনি প্রতিস্থাপনের জন্য অরুণ জেটলি তিন মাসের ছুটি নিয়ে গিয়েছিলেন আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+