নেহরু, ইন্দিরার পরে মোদী ভারতের তৃতীয় সবচেয়ে সফল প্রধানমন্ত্রী : রামচন্দ্র গুহ

জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর পরে ভারতের তৃতীয় সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বনামধন্য ঐতিহাসিক রামচন্দ্র গুহ একথা জানিয়েছেন।

নয়াদিল্লি, ৩০ মার্চ : জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর পরে ভারতের তৃতীয় সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বনামধন্য ঐতিহাসিক রামচন্দ্র গুহ একথা জানিয়ে বলেছেন, মোদীর সম্মোহন ও আবেদন জাত-ভাষা সমস্তকিছুর গণ্ডীকে ছাপিয়ে গিয়েছে।

নয়াদিল্লি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের এক আলোচনাসভায় ঐতিহাসিক গুহ বলেন, নরেন্দ্র মোদীক কর্তৃত্ব ও সারা ভারতের প্রতি নজর তাঁকে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সঙ্গে একাসনে বসিয়েছে।

"নেহরু, ইন্দিরার পরে মোদী ভারতের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী"

রামচন্দ্র গুহর মতে, ভারতের ইতিহাসে তৃতীয় সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদীই। একমাত্র তিনিই নেহরু ও ইন্দিরার সমকক্ষ হতে পেরেছেন এতদিনে। আর কেউ সেই উচ্চতায় পৌঁছতে পারেননি।

নেহরু ও ইন্দিরার পরে আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এতটা কর্তৃত্ব ছিল না যা জাত, ভাষা, আঞ্চলিকতার বাধাকে টপকে এতটা উপরে উঠতে পেরেছে, বলছেন ঐতিহাসিক গুহ।

এর কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের সমালোচনা করায় হুমকি দেওয়া হয় রামচন্দ্র গুহকে। মোদীকে ইন্দিরা গান্ধী ও অমিত শাহকে সঞ্জয় গান্ধীর সঙ্গে তুলনা করেছিলেন তিনি। তারও আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদী সরকারকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নির্বোধ সরকার বলে তোপ দাগেন ঐতিহাসিক গুহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+