সব প্রস্তাবে অবাধ ও সুষ্ঠু আলোচনা হোক সংসদে, শীতকালীন অধিবেশনের সূচনায় বার্তা প্রধানমন্ত্রীর

আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে বিরোধীদের সব বিষয়ে আবাধ এবং সুষ্ঠু আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে বিরোধীদের সব বিষয়ে আবাধ এবং সুষ্ঠু আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবসেনার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিরোধের মধ্যেই শুরু হতে চলেছে সংসদে শীতকালীন অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশন শুরু আগে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের সুষ্ঠু ও অবাধ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সব প্রস্তাবে অবাধ ও সুষ্ঠু আলোচনা হোক সংসদে, শীতকালীন অধিবেশনের সূচনায় বার্তা প্রধানমন্ত্রীর

২০১৯ সালের এটাই শেষ সংসদের অধিবেশন বসতে চলেছে। কাজেই সরকার এবং বিরোধী উভয় পক্ষের কাছথেই এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মহারাষ্ট্রের অবস্থান নিয়ে শরিক শিবসেনার সঙ্গে দ্বন্দ্ব প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে সংসদে। ১৮ জন্য রাজ্যসভার শিবসেনা সাংসদ বিরোধীদের আসনে বসবেন বলে আগেই জানিয়ে দিয়েছেন।

মোদী সরকারও এক গুচ্ছ বিল পেশ করতে চলেছে এই সংসদ অধিবেশনে। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিলের বিরোধিতায় সরব হতে পারে বিরোধীরা। আগে থেকেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা করবে বলে জানিয়েছে। সেকারণে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের সক্রিয়ভাবে সংসদ অধিবেশনে যোগদানের আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+