'মমতা আমায় কুর্তা নিজে পছন্দ করে কিনে পাঠান, আসে মিষ্টিও ', এক অচেনা দিক তুলে ধরলেন মোদী
ভারতীয় রাজনীতিতে এই দুই তারকা রাজনীতিবিদকে সবসময়েই দুই ভিন্ন মেরুতে দেখা গিয়েছে।
ভারতীয় রাজনীতিতে এই দুই তারকা রাজনীতিবিদকে সবসময়েই দুই ভিন্ন মেরুতে দেখা গিয়েছে। বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে তাঁর কথাবার্তা মাঝেসাঝে হলেও তিনি মোদীকে একদমই পছন্দ করেন না। এছাড়াও তৃণমূলের এক সাংবাদিক সম্মেলনেও মমতা দাবি করেছিলেন, মোদীর সঙ্গে বন্ধুত্ব করার অনুরোধ জানিয়ে তাঁর কাছে মেসেজ আসে। আর এদিন সকালে মোদীর সঙ্গে অক্ষয় কুমারের এক বিশেষ সাক্ষৎকারে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
#WATCH PM Narendra Modi during interaction with Akshay Kumar, speaks on his friends in opposition parties, especially Ghulam Nabi Azad & Mamata Banerjee pic.twitter.com/8GkqrHpqXv
— ANI (@ANI) April 24, 2019

সাক্ষাৎকারে মোদী জানান, বিরোধী শিবির হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য কুর্তা বেছে দিয়ে , সেই কুর্তা মোদীকে পাঠান। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের বাড়ির বারান্দায় অক্ষয়ের সঙ্গে আলোচনায় মোদী আরও বেশ কয়েকটি অজানা কথা জানান। মোদীর দাবি,একবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হচ্ছিল মিষ্টি নিয়ে। সেই আড্ডায় ছিলেন মমতাও। মোদীর মিষ্টি প্রীতির কথা জানতে পেরে মমতাও মিষ্টি পাঠান মোদীকে মাঝাসাঝে।
মোদী সাক্ষাৎকারে জানান বছরে দুই একবার মিষ্টি মমতা পাঠান। উল্লেখ্য, সাক্ষাৎকারে অক্ষয় কুমার প্রশ্ন করেন ,বিরোধীদের সঙ্গে মোদীর সম্পর্ক কেমন তা নিয়ে প্রশ্ন করেন। এর জবাবে কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের সঙ্গে একবার সাক্ষাতের প্রসঙ্গ তোলেন মোদী। তারপরই তিনি মমতার প্রসঙ্গ তোলেন। পাশাপাশি, তিনি বলেন মমতা প্রসঙ্গে এই কথা ফাঁস করলে হয়তো তাঁর নির্বাচনী ক্ষেত্রে সমস্যা হতে পারে, এরপর খোলামেলা মেজাজে বিভিন্ন অজানা কথা জানান মোদী।












Click it and Unblock the Notifications