Lok Sabha Election Date: বিজেপি এবং NDA সম্পূর্ণ তৈরি! ভোট ঘোষণা হতেই বড় বার্তা মোদীর

Lok Sabha Election Date Announced: বিজেপি এবং এনডিএ নির্বাচনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত। ভোটের দিন ঘোষণা হতেই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PmModi)। দেশজুড়ে ১৮ তম লোকসভা নির্বাচন হতে চলেছে। আর তা সুষ্ঠু এবং অবাধ করতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল কমিশন। আজ শনিবার আনুষ্ঠানিক ভাবে ভোটের দিন ঘোষণা করল কমিশন।

ঘোষণা অনুযায়ী ৫৪৩ টি আসনে ভোট হবে সাত দফায় (Lok Sabha Election Date Announced) । যা আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের এহেন ঘোষণার পরেই জোর প্রস্তুতি সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PmModi)।।

Lok Sabha Election Date

তিনি (PmModi) লিখছেন, গণতন্ত্রের সবথেকে বড় উৎসব এসে গেছে। নির্বাচন কমিশন 2024 এর লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। বিজেপি এবং এনডিএ নির্বাচনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত বলেও এদিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় এদিন বিরোধীদেরও আক্রমণ শানান।

নরেন্দ্র মোদী লিখছেন, দশ বছর আগে আমরা ক্ষমতায় আসার আগে, ভারতের জনগণ INDA জোটের দুঃশাসনের দ্বারা প্রতারিত এবং হতাশ বোধ করছিল। একাধিক কেলেঙ্কারির সাক্ষী থেকেছে দেশ। এমনকি গোটা বিশ্ব ভারতের হাত ছেড়ে দিয়েছিল। আর সেখান থেকে বড় বদল ঘটেছে।

১৪০ কোটি ভারতীয়ের শক্তিতে দেশ উন্নয়নের নয়া রেকর্ড তৈরি করেছে বলে এদিন টুইটে উল্লেখ প্রধানমন্ত্রীর। বিশ্বের পঞ্চম বড় অর্থনীতির দেশ ভারত। কোটি কোটি মানুষ গরীবী থেকে বেরিয়ে এসেছে। সরকারের কল্যাণমুখী যোজনা দেশের প্রত্যেক কোনায় পৌঁছে যাচ্ছে বলেও এদিন বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী।

বলে রাখা প্রয়োজন, এবার লোকসভা নির্বাচনে ৪০০ এরও বেশি আসনের কথা বলে আসছে বিজেপি। এদিন ফের একবার সেই বার্তাই দেন প্রধানমন্ত্রী। বলেন, কেন্দ্রের সরকার কী করতে পারে তা ভারতের জনগণ দেখছে। আরও কাজ চায় মানুষ। তাই তো, ভারতের প্রতিটি কোণ থেকে, সমাজের প্রতিটি স্তরের মানুষ এক কণ্ঠে বলছে - এইবার, 400 পার!

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, কমিশনের সাত দফার ভোট ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনাথ সিং সহ একাধিক বিজেপি শীর্ষ নেতা। যদিও সাত দফা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+