Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শান্তি, সম্প্রীতি ও একতায় নতুন ভোরের সূচনা, বোড়োল্যান্ডের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন-সহ নিষিদ্ধ বিদ্রোহী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের সব পক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন-সহ নিষিদ্ধ বিদ্রোহী সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের সব পক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি শান্তি, সম্প্রীতি এবং একতার এক নতুন ভোরের সূচনা হল।

শান্তি, সম্প্রীতি ও একতায় নতুন ভোরের সূচনা বোড়োল্যান্ডে

ত্রিপক্ষীয় চুক্তিটি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, এনডিএফবি, এবিএসইউর চারটি গ্রুপের শীর্ষ নেতৃত্ব, স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম-সচিব সত্যেন্দ্র গর্গ এবং অসমের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তির স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী, এই চুক্তি বোড়ো জনগণের জন্য পরিবর্তনকামী ফল আনবে।

একাধিক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেছিলেন যে, এই চুক্তি বোড়ো মানুষের অনন্য সংস্কৃতি রক্ষা ও জনপ্রিয় করতে সহায়তা করবে। তাদের বিস্তৃত উন্নয়নমুখী উদ্যোগ যথার্থতা পাবে। আমরা বোড়ো জনগণকে সহায়তায় যথাসাধ্য চেষ্টা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুক্তিটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে আশা প্রকাশ করেছিলেন যে এটি বোড়ো জনগণের কয়েক দশক পুরাতন সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আসবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+