তরুণ লেখকদের উৎসাহ প্রদানে লক্ষাধিক টাকার ‘যুব স্কিম’ মোদীর, জেনে নিন আবেদনের পদ্ধতি

ভারতের স্বাধীনতার ৭৫ বছরের উপলক্ষে বিগত কয়েক মাস ধরেই একগুচ্ছ পরিকল্পনার কথা ভাবছে মোদী সরকার। উদযাপনে আনা হচ্ছে বিশেষ রং। এমতাবস্থায় এবার তরুণ মনের ক্ষমতায়ন এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে জোর দিতে বিশেষ প্রতিযোগীতার আয়োজন করতে চলেছে মোদী সরকার। সঙ্গে নেওয়া হয়েছে যুব স্কিম নামে একটি বিশেষ প্রকল্পও।

তরুণ লেখকদের উৎসাহ প্রদানে যুব স্কিম মোদীর, ৩ লক্ষ টাকার বৃত্তির ঘোষণা

৪ জুন থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রতিযোগীতায় উত্তীর্ণ হতে পারলেই তবেই মিলবে বৃত্তির সুযোগ। তবে এই স্কিম পুরোপুরি ভাবে দেশের ৩০ বছরের নীচে তরুণ লেখকদের জন্য। আগ্রহী তরুণ লেখকরা এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সরকারি সূত্রে খবর, আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। স্বাধীনতা দিবসের পাশাপাশি জাতীয় শিক্ষানীতি ২০২০-র প্রতি সকলকে উৎসাহিত করার লক্ষ্যেও এই প্রকল্পটি চালু করা হচ্ছে বলে মত কেন্দ্রীয় আধিকারিকদের।

সমগ্র প্রতিযোগিতার আয়োজন করছে কেন্দ্রের MyGov পোর্টাল। গল্প, নন-ফিকশন, ভ্রমণকাহিনী, স্মৃতিচারণ, নাটক, কবিতা ইত্যাদি ক্ষেত্রে দক্ষ লেখকের খোঁজ চালাতেই মূলত এই নয়া উদ্যোগ কেন্দ্রের, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। সমগ্র ভারতব্যাপী চলা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মোট ৭৫ জন লেখককে বাছাই করা হবে বলে জানা যাচ্ছে। ২০২১ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মূল তালিকায় থাকা নির্বাচিত লেখকদের নাম ঘোষণা করা হতে পারে বলে খবর।

তবে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই mygov.in পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে বলে জানা যাচ্ছে। MyGov অল ইন্ডিয়া কনটেস্টের মাধ্যমেই উঠে আসবে বিজয়ীদের নাম। ন্যাশনাল বুক ট্রাস্ট দ্বারা গঠিত একটি কমিটিই যাচাই করবে প্রতিযোগীদের দক্ষতা। প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রার্থীদের জন্য ন্যাশনাল বুক ট্রাস্ট, ভারত দু’সপ্তাহ অনলাইন প্রোগ্রামের আয়োজন করবে বলে সরকারি সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+