'অপয়া' প্রধানমন্ত্রী মোদী ! চন্দ্রযান ২-ইসরো প্রসঙ্গ নিয়ে মুখ খুলে তোপ কুমারস্বামীর

চন্দ্রযান ২-ইসরো প্রসঙ্গ নিয়ে মুখ খুলে তোপ কুমারস্বামীর

কন্নড়ভূমের তখত থেকে তাঁকে সরতে হয়েছিল বিজেপি-র এক বড়সড় চালে। আর সেই বিজেপির সম্পর্কে মুখ খুলে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেই এবার তোপ দাগলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এবার মোদীকে তিনি নিশানায় রেখেছেন চন্দ্রযান ২ কে কেন্দ্র করে।

মাইসুরুতে মোদীকে নিশানা কুমারস্বামীর

মাইসুরুতে মোদীকে নিশানা কুমারস্বামীর

মাইসুরুতে এক সভায় জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন, 'প্রধানমন্ত্রী মোদী এলেন চন্দ্রযান ২ এর জন্য। এমন একটা ব্যাপার করলেন যেন মনে হল তিনিই চন্দ্রযান ২ ল্যান্ড করাচ্ছেন। সেরকমই বার্তা দিতে চেয়েছিলেন মোদী।'

 'অপয়া' মোদী!

'অপয়া' মোদী!

কুমারস্বামী বলেন, যখন থেকে ইসরো-তে মোদী পা রেখেছেন তখন থেকেই সেখানের বিজ্ঞানীদের জন্য 'হয়তো' খারাপ সময় শুরু হয়েছে। এরপরই কুমারস্বামী বলেন,' গত ১০ বছর ধরে বিজ্ঞানীরা এই চন্দ্রযান নিয়ে কত গবেষণা করেছেন। আর সেই চন্দ্রযান ২ নিয়ে সরকারী শিলমোহর পড়েছে ২০০৮ সালে। আর মোদী যেভাবে বেঙ্গালুরু এলেন তাতে মনে হচ্ছে উনি নিজেই চন্দ্রযান ২ চালাচ্ছেন। '

বিক্রম ল্যান্ডার নিয়ে আশা

বিক্রম ল্যান্ডার নিয়ে আশা


প্রসঙ্গত, চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম ল্যান্ডারের ল্যান্ডিং সফ্ট না হয়ে , হার্ড ল্যান্ডিং হয়। যার ফলে এই ল্যান্ডারের সঙ্গে ইসরো-র সংযোগ সেদিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর ৭ সেপ্টেম্বরের রাতে চন্দ্রযান ২ এর সফল ল্যান্ডিং দেখবার অপেক্ষায় বেঙ্গালুরুর ইসরো-তে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী মোদী। এরপর বিক্রম যে অক্ষত অবস্থায় রয়েছে সেই ছবি পাঠায় চন্দ্রযানের অরবিটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+