'দুর্গা রূপে মহিলাদের সম্মান' এর বার্তা দিয়ে নারীশক্তির আরাধনা মোদীর কণ্ঠে! দিলেন কাজের খতিয়ান

খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মানসই চাদর, এক্কেবারে যেন পুজোর মেজাজে বাঙালির সাজে 'বাঙালি'মোদী ধরা দিলেন এদিন। সঙ্গে ছিল দুর্গাপুজোর স্তোত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বাংলার জীবনে সেই স্তোত্রের ব্যাখ্যা ও তা মেনে বিজেপির কার্যকারিতার তাৎপর্য। এই সমস্ত কিছুই মহাষষ্ঠীর সকালে বাংলা ও বাঙালির প্রতি ভাষণে তুলে ধরলেন মোদী। দেবীপক্ষের আবাহে দেশে নারীনিরাপত্তা ও মহিলাদের নিয়ে বিজেপির অবস্থান এদিন স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।

'উমা এল ঘরে'

'উমা এল ঘরে'

স্পষ্ট কাটা কাটা বাংলায় উচ্চারণ করে মোদী এদিন বলেন, 'উমা এল ঘরে', এই ভাবনার মধ্যে দিয়ে বাংলার মানুষ মা দুর্গাকে ঘরের মেয়ে হিসাবে বরণ করেন। এই দর্শন ঐশ্বরিক সত্ত্বার মাধ্যমে সন্তান ও মায়ের সম্পর্ক প্রতিষ্ঠা করে। তাই সমস্ত মেয়েদের দুর্গা রূপে সম্মান করার কথা এদিন বলেন মোদী। এই সম্মান জ্ঞাপনের বার্তা দুর্গাপুজো থেকে আসে বলে জানান মোদী।

দুর্গাপুজো শক্তির সাধনা

দুর্গাপুজো শক্তির সাধনা

'আমাদের মা দুর্গা, দারিদ্র হারিনী হিসাবে পরিচিতা, তিনি দুর্গতি দূর করেন। ' এই বার্তা দিয়ে মোদী বলেন, আশপাশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দুর্গাপুজোর মধ্য দিয়েই দেওয়া হয়। যে বার্তা বিজেপি পার্টিগতভাবে মেনে চলে। তিনি বলেন, 'দুর্গা পুজো তখনই সম্পন্ন হয়, যখন কারোর দুঃখ মোচন করা হয়।'

 দেশে মহিলাদের প্রতি বিজেপি

দেশে মহিলাদের প্রতি বিজেপি

মোদী এদিন বলেন, ভারতীয় জনতা পার্টি সংগঠতিভাবে অসহায়ের সঙ্গে সবসময় থাকে। পাশাপাশি মোদী বলেন, দেশে মহিলাদের ক্ষমতা বাড়ানোর সমস্ত রকমের প্রক্রিয়া বিজেপি সরকার করে তুলেছে। এরপরই মোদী সরকারের কাজের খতিয়ান দিয়ে মোদী বলেন, ' জনধন যোজনায় ২২ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মুদ্রা যোজনার দ্বারা কোটি কোটি মহিলাকে সহজে ঋণদান। বেটি বাঁচাও , বেটি পড়াও অভিযান.. ' সহ মোদী সরকারের একাধিক স্কিমের কথা এদিন ফের একবার স্মরণ করিয়ে দেন মোদী। তিনি স্মরণ করিয়ে দেন যে মেটারনিটি লিভ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করার নেপথ্যে দেশে মোদী সরকারের অবদানই রয়েছে।

২০২১ এ নজর ও নারী নিরাপত্তা

২০২১ এ নজর ও নারী নিরাপত্তা

দেশে বিজেপি শাসিত রাজ্যে যখন ধর্ষণ নিয়ে যখন তোলপাড় চলছে, সেই জায়গা থেকে মোদী বলেন, নারী নিরাপত্তা আরও জোরদার করতে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মতো পদক্ষেপে সায় দিয়েছে মোদী সরকার। তিনি বলেন, তিন তালাক হোক বা গর্ভাবস্থায় মুক্ত চেকআপ-এর সুবিধা , স্বচ্ছ্ব ভারতের হাত ধরে পোষণ অভিযান, এই সমস্ত দিক থেকে নারীদের সুবিধার কথা ভেবেছে মোদী সরকার। এদিন মাতৃরূপে নারিদের দায়িত্ব সম্পর্কে, 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে'র বার্তা দিয়ে মোদী একাধিক কাজের খতিয়ান তুলে ধরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+