গুজরাত নির্বাচনে গেরুয়া সাফল্যের মূল হোতা কে! বিজেপি যা জানাচ্ছে

একটা সময়ে পিছিয়ে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। তবে পরের দিকে , হাওয়া ঘুরে যায় বিজেপির দিকে

বুথ ফেরত সমীক্ষা আগেই বলেছিল গুজরাতে ২২ বছর শাসনের পর আরও ৫ বছর এই বাণিজ্য কেন্দ্রিক রাজ্যকে নিজের দখলে রাখবে বিজেপি। আর খানিকটা সেই অঙ্কের হিসাবেই ফের একবার গুজরাত দখল করতে চলেছে অমিত শাহর নেতৃত্বাধীন এই দল।

গুজরাত নির্বাচনে গেরুয়া সাফল্যের মূল হোথা কে! বিজেপি যা জানাচ্ছে

এদিন ,ভোট গণনার প্রথম পর্বে কংগ্রেস বেশ খানিকটা এগিয়ে থেকেও পরে পিছিয়ে যায়। একটা সময়ে পিছিয়ে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। তবে পরের দিকে , হাওয়া ঘুরে যায় বিজেপির দিকে। গুজরাতের বিভিন্ন জায়গা থেকে বিজেপির জেতার খবর আসতে থাকে। আর এই সমস্ত সাফল্যের মূল কাণ্ডারী হিসাবে নরেন্দ্র মোদীকেই তুলে ধরছে বিজেপি।

বিজোপি নেতাদের দাবি, 'মোদী ম্যাজিক' এখনও একইভাবে প্রভাব ফেলে গুজরাতের মানুষের ওপর। প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রীর তখতেই ছিলেন। তখন থেকেই তাঁর যা জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা আজও গুজরাতে নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে সাফল্য এনে দিয়েছে। এমনই দাবি করছেন বিজেপি নেতারা। উল্লেখ্য়, গুজরাতের উন্নয়ন নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের তীব্র সমালোচনা, একজোট হওয়া পাতিদার, কংগ্রেস ও অন্যান্য শক্তিগুলি মিলেও যে গুজরাতে বিজেপি-র আসন টলাতে পারেনি, তার জন্য একা মোদীর জনপ্রিয়তাই কাজ করেছে বলে মনে করছে বিজেপি শিবির। এক্ষেত্রে অনেকটাই ধূসর হয়েছে সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির উজ্জ্বলতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+