উত্তরপ্রদেশে শেষ দফার আগে বারাণসীতে মোদীর মেগা রোড শোতে মানুষের ঢল

উত্তরপ্রদেশে শেষ দফার আগে বারাণসীতে মোদীর মেগা রোড শোতে মানুষের ঢল

শেষ দশ বছরে বারাণসীর মানুষ তাঁকে সমর্থন জানিয়েছে দু'হাত ভরে৷ বারাণসী থেকে জিতেই দু'বারের প্রধানমন্ত্রী মোদী৷ কয়েকমাস আগে এই বারাণসীতে এসেই জাঁকজমকপূর্ণ কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করেছেন মোদী৷ উত্তরপ্রদেশের শেষ দফা ভোটের আগে শুক্রবারপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্বাচনী এলাকা বারাণসীতে একটি মেগা রোডশোয়ের নেতৃত্ব দেন।

উত্তরপ্রদেশে শেষ দফার আগে বারাণসীতে মোদীর মেগা রোড শোতে মানুষের ঢল

রোডশো'র আগে, প্রধানমন্ত্রী মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন৷ মোদীর নির্বাচনী এলাকা বারাণসীতে রোডশোটি মালদহিয়া গোলচত্বর থেকে শুরু হয়ে মূল চকে গিয়ে শেষ হয় যেখান থেকে প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন এবং প্রার্থনা করেন৷ এটি সেই জায়গা যেখানে ২০১৪র লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী তার প্রথম রোড'শো করেছিলেন।

তবে এবার রোড শেষ করে খাজুরিয়া গ্রামে এক সমাবেশে বক্তব্য দেবেন মোদী। প্রধানমন্ত্রী শহরের ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক (ডিএলডব্লিউ) গেস্ট হাউসে রাত কাটাবেন বলে জানা গিয়েছে। বারাণসী লোকসভা আসনটি রোহানিয়া, বারাণসী উত্তর, বারাণসী দক্ষিণ, বারাণসী ক্যান্ট এবং সেবাপুরীর পাঁচটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই আসনগুলি এমনিতে বিজেপির বড় শক্তি বলেই মনে করা হয়। কয়েকদিন আগে এখানে মন্দির দর্শন করতে এসে বিজেপি সমর্থকদের প্রতিবাদের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দুদিনে তিনি উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হয়ে একাধিক জায়গাতে প্রচার করেছেন৷

প্রসঙ্গত উত্তরপ্রদেশ ভোট চলাকালীন বেশ কয়েকটি র‍্যালি করেছেন প্রধানমন্ত্রী৷ এর আগে উত্তরপ্রদেশে হরদোই-এর র‍্যালি থেকে রাজ্যের মানুষকে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হরদোইয়ের নির্বাচনী জনসভা থেকে মোদী বলেছিলেন, 'উত্তরপ্রদেশের মানুষ বলাবলি করছেন, আমরা মোদীর নমক খেয়েছি, ওঁকে ধোঁকা দিতে পারবো না৷' যোগীরাজ্যের ভোটরাদের উদ্দেশ্যে মোদী আরও বলেছিলেন, 'আমরা সবাই ভারত মায়ের নুন খেয়েছি, হিন্দুস্তানের নুন খেয়েছি৷' সে সময় গরীব কল্যাণ অন্ন যোজনার উল্লেখও করেছিলেন মোদী। তিনি বলেছিলেন, করোনা মহামারী হোক কিংবা সাধারণ সময়, আমরা কোন মানুষের শ্রেণী, জাতি, ধর্ম, দেখে বিভেদ করিনি৷ সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সরকার৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+