দিল্লির রাস্তায় সাধারণের সঙ্গে মিশে গেলেন মোদী, দাঁড়ালেন ট্র্যাফিক সিগন্যালেও! রইল সেই ভিডিও

দিল্লির রাস্তায় সাধারণের সঙ্গে মিশে গেলেন মোদী, দাঁড়ালেন ট্র্যাফিক সিগন্যালেও! রইল সেই ভিডিও

আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। আর এমন দিনে দেশের সেনাবাহিনীর সঙ্গে দিনটাকে কাটাতে জম্মু-কাশ্মীর পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রত্যেক বছর দিওয়ালি এমন ভাবেই কাটান মোদী। সেই পরম্পরা এবারও রেখেছেন (PM Modi With Army) তিনি। সকালেই রাজৌরি পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু জম্মু-কাশ্মীরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী যা করলেন তা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর সেই ভিডিও ভাইরাল হতেই স্যালুট জানাচ্ছেন দেশের মানুষ।

সাধারণ মানুষের সঙ্গেই এগিয়ে চললেন মোদী

সাধারণ মানুষের সঙ্গেই এগিয়ে চললেন মোদী

বৃহস্পতিবার সকালে যখন প্রধানমন্ত্রীর কনভয় বের হয় সেই সময়ে হঠাত করেই ভিভিআইপি রাস্তার কোনও ব্যবহারই করা হয়নি। একেবারে কম নিরাপত্তার মধ্যে দিয়ে পিএম মোদীর কনভয় এগিয়ে যায় দিল্লির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে কোনও ভাবেই আটকানো হয়নি ট্র্যাফিক সিগন্যাল। এমনকি কোনও সাধারণ মানুষকেও সমস্যার মধ্যে ফেলা হয়নি।

কোনও ট্র্যাফিক আটকানো হয়নি

কোনও ট্র্যাফিক আটকানো হয়নি

ওই মুহূর্তের একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে সংবাদ সংস্থা। যেখানে দেখা যাচ্ছে , মোদীর কনভয় রাস্তার ধারের একটি লেন দিয়ে এগিয়ে যাচ্ছে। কোনও ট্র্যাফিককেই আটকানো হয়নি। এমনকি মোদীর কনভয়ের পাশ দিয়ে একাধিক ভ্যানকেও যেতে দেখা যাচ্ছে। এমনকি সিগন্যাল লাল হলে মোদীর কনভয়েও দাঁড়িয়ে যায়। এভাবে খোদ দেশের প্রধানমন্ত্রীকে যেতে দেখে অনেকই চমকে যান। কারণ এভাবে প্রধানমন্ত্রীকে যেতে দেখা যায় না। ফলে মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ছবি।

ভিভিআইপি কালচারে বিশ্বাসী নন প্রধানমন্ত্রী

সাধারণত দেশে প্রধানমন্ত্রী যে নিরাপত্তা পান তা সর্বোচ্চ। রাস্তার পাশে কাউকে দাঁড়াতে দেওয়া হয় না। আটকে দেওয়া হয় সমস্ত ট্র্যাফিক। কিন্তু এদিন সকালে এমন কিছুই করা হয়নি। ভিভিআইপি কালচারে বিশ্বাস নন প্রধানমন্ত্রী। আর তাই অনেক আগেই লাল বাতির ব্যবহার তুলে দিয়েছেন। শুধু তাই নয়, তার জন্যে যাতে কোনও মানুষের সমস্যা না হয় সেদিকেই বিশেষ নজ রাখেন। যতটা সম্ভব নিরাপত্তা কম নিয়েই ঘুরতে ভালোবাসেন তিনি। ফলে যখনই পারেন সাধারণ মানুষের মধ্যে মিশে যান।

অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিয়েছিলেন মোদী

অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিয়েছিলেন মোদী

রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। বারবার আসছেন রাজ্যে। তেমনই একটি বারাসতে সভা ছিল মোদী। আর সেই সভাতে যাওয়ার সময়ে মোদীর কনভয়ে চলে আসে একের পর অ্যাম্বুলেন্স। আটকানো নয়, বরং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সগুলিকে আগে জায়গা করে ছেড়ে দেওয়া হয়। এরপর মোদীর কনভয় এগিয়ে যায় সভার দিকে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+