Modi Returns: ৬ দিনের USA ও মিশর সফর সেরে দেশে ফিরলেন মোদী! নাড্ডার কাছে জানতে চাইলেন দেশের পরিস্থিতি নিয়ে

আমেরিকার ও মিশর সফর শেষ করে রবিবার গভীর রাতে দেশে ফিরেছেন (Modi Returns) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে স্বাগত জানান, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের দিল্লির সাংসদরা। বিমানবন্দরে নেমেই প্রধানমন্ত্রী সবার খোঁজ নেন বলে জানিয়েছেন বিজেপি নেতারা।

রাতে বিমানবন্দরে এসে কেন নিজের ঘুমের ব্যাঘাত ঘটালেন, সেই প্রশ্নও প্রধানমন্ত্রী মোদী করেন বলে জানিয়েছেন বিজেপি নেতারা। দেশে কী চলছে, তা প্রধানমন্ত্রী (Modi Returns) জেপি নাড্ডার কাছে জানতে চান বলে জানা গিয়েছে। দলের সভাপতি কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্ণ হওয়ার কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বলে জানা গিয়েছে।

নরেন্দ্র মোদী

২১ জুন থেকে তিন দিনের আমেরিকা সফর করেন প্রধানমন্ত্রী মোদী। তারপর দুদিনের মিশর সফর করেন তিনি। সব মিলিয়ে ছয়দিন পরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আমেরিকা এবং মিশর সফরকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে বিজেপি।

প্রধানমন্ত্রী মোদী আমেরিকায় বেশ কয়েকটি ব্যবসায়িক চুক্তি করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার পাশাপাশি রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেন। পরে তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়।

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে (Modi Returns) জেপি নাড্ডা ছাড়াও ছিলেন, বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, দলের দিল্লির সভাপতি বীরেন্দ্র সচদেব, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, হরসরাজ হংস, মনোজ তিওয়ারি, গৌতম গম্ভীর।

নরেন্দ্র মোদী

মনোজ তিওয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, প্রধানমন্ত্রী (Modi Returns) মোদী দলের সভাপতি জেপি নাড্ডাকে জিজ্ঞাসা করেন, দেশে কী চলছে। নাড্ডা সেই সময় বলেন, সরকারের নয় বছর পূর্ণ হওয়ায় দলের নেতারা রিপোর্ট কার্ড নিয়ে জনগণের কাছে পৌঁছেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+