লজ্জায় মাথা নত করার মতো একটিও কারণ নেই! ৮ বছরের শাসনে গান্ধী-প্যাটেলকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে তাঁর কার্যকাল ৮ বছর পূর্ণ করেছে ২৬ মে। এদিন গুজরাতের রাজকোটের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, গত আটবছরে দেশের সেবা করতে গিয়ে প্রচেষ্টারকোনও ত্রুটি রাখ

প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে তাঁর কার্যকাল ৮ বছর পূর্ণ করেছে ২৬ মে। এদিন গুজরাতের রাজকোটের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, গত আটবছরে দেশের সেবা করতে গিয়ে প্রচেষ্টার কোনও ত্রুটি রাখেননি তিনি। এছাড়াও তিনি এমন কোনও কাজ করেননি, যাতে লজ্জায় মাথা নত করতে হয়।

লজ্জায় মাথা নত করার মতো কোনও কারণ নেই

লজ্জায় মাথা নত করার মতো কোনও কারণ নেই

রাজকোট জেলার আটকোটে ২০০ শয্যা বিষ্টি মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী বলেন, গত আটবছরে জাতির প্রতি সেবার তিনি চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। তিনি এমন কোনও কাজ করেননি কিংবা করতে দেননি, যাতে
সাধারণ ভারতবাসীর লজ্জায় মাথা হেট হয়ে যায়।প্রধানমন্ত্রী এদিন বলেছেন, গত আটবছরে তারা মহাত্মা গান্ধী এবং সর্দার প্যাটেল যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই ধরণের ভারত গড়তে সৎ চেষ্টা চালিয়েছেন। তিনি বলেছেন, গরিব, দলিত, আদিবাসী, মহিলাদের কথা বলতেন বাপু। সরকারসেই পথেই চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গরিবদের উন্নয়নে কাজ

গরিবদের উন্নয়নে কাজ

প্রধানমন্ত্রী এদিন দাবি করেছেন, সরকার দরিদ্রদের উন্নয়নে কাজ করেছে। তিনি বলেছেন, বিজেপির সরকার গরিব সমর্থক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের সেবা করেছে এবং তাঁদের জীবনকে আরও উন্নত করার চেষ্টা করেছে। মোদী বলেছেন, করোনা মহামারীর সময়ে সরকার দরিদ্রদের জন্য খাদ্যশস্যের মজুত ভাণ্ডার খুলে দিয়েছিল। প্রতিটি নাগরিককে টিকা দেওয়া
হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, এই কাজ করতে গিয়ে বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস অনুসরণ করেছে।

প্রত্যেক নাগরিককে সম সুবিধা

প্রত্যেক নাগরিককে সম সুবিধা

প্রধানমন্ত্রী বলেছেন, সরকার এমনভাবে প্রচার করছে যাতে, মানুষের কাছে ১০০ শতাংশ পরিষেবা পৌঁছে যায়, সবাই যাতে সব সুবিধা পায়। তিনি বলেছেন, এখানে দুর্নীতির কোনও জায়গা নেই। আর প্রত্যেক মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে গিয়ে কোনও ভেদাভেদ করা হয়নি বলেও দাবি করেছেন তিনি।

সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা

সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা

তিনি বলেছেন, গরিব মহিলাদের সম্মান জানাতে তাঁদের জন্য জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। কৃষকদের অ্যাকাউন্টেও সরাসরি টাকা পৌঁছে যাচ্ছে। গরিব মানুষের রান্নাঘরে বিনা পয়সায় গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে।গরিবদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। যখন দেশে ভ্যাকসিন এসেছে সবাইকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হয়েছে। সরকারের কল্যাণমূলক কাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ৩ লক্ষ গরিব মানুষকে পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ২.৫ কোটি গরিবের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। ৬ কোটি ঘরে জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+