Modi-Putin discuss: ভারসাম্য বজায় রাখছেন মোদী! মার্কিন সফরের পরই রাশিয়া প্রেসিডেন্টকে ফোন
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফর সেরে ফিরে আসার পরই ফোন করলেন রাশিয়ার প্রেসিডেন্ডে ভ্লাদিমির পুতিনকে। এই মোদী-পুতিন টেলিপোনিক কথোপকোথনের পর কূটনৈতিক মহল মনে করছে, এটা ভারতের ভারসাম্য বজায় রাখার চেষ্টা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে প্রধানমন্ত্রী মোদী তাঁর মার্কিন সফরের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেন। বোঝানোর চেষ্টা করেন, রাশিয়াকে আমরা এড়িয়ে যাচ্ছি না। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখাতেই এটা ভারতের নয়া অবস্থান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে তাঁর সাম্প্রতিক ওয়াশিংটন সফর সম্পর্কে অবহিত করেছেন। এটি এমন একটি সফর ছিল, যেখানে দেখা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে উন্নত সামরিক ও বেসামরিক প্রযুক্তি ভাগ করে নেওয়ার বিধিনিষেধ শিথিল করেছে।
স্পষ্টতই এই মার্কিন সফরে ভারতের প্রাপ্তিতে সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরতা কমবে। কিন্তু ভারত চায় না মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে বলে, রাশিয়া সরে যাক। রাশিয়ার কছে তাই মার্কিন সফরের প্রাপ্তি ব্যক্ত করে মৈত্রী রক্ষা করলেন প্রধানমন্ত্রী মোদী।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আতিথেয়তার গ্রহণ করেন নরেন্দ্র মোদী। তার এক সপ্তাহ পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন।
একইসঙ্গে পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মতামত বিনিময় করেন তাঁরা। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ কথা। ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার প্রচেষ্টা চালিয়ে যেতে তাঁরা সম্মত হয়েছেন।
মস্কোর জারি করা এক বিবৃতিতে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি পুতিনকে তাঁর আন্তর্জাতিক যোগাযোগের বিষয়ে জানিয়েছেন। তার মধ্যে তিনি ব্যক্ত করেছেন তাঁর সাম্প্রতিক ওয়াশিংটন সফরের কথাও।

এদিকে নয়াদিল্লির জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে অবশ্য ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনার কথা উল্লেখ করা হয়নি। পুতিন ও মোদী রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ রদ এবং ইউক্রেন নিয়ে আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তবে তাঁর ফোন কলটি ইঙ্গিত দেয়, নয়াদিল্লি চাইছে মস্কো ও ওয়াশিংটন ডিসির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে। তাই গত সপ্তাহে মোদী-বাইডেন বৈঠকের পর রাশিয়ার সঙ্গে তা শেয়ার করে প্রধানমন্ত্রী দুই পক্ষকেই নিজেদের মৈত্রী সার্কেলে রাখতে চাইছে।












Click it and Unblock the Notifications