নিজেকে এখনও এনসিসি ক্যাডেট মনে করেন, মন কি বাত অনুষ্ঠানে বার্তা মোদীর
নিজেকে এখনও এনসিসি ক্যাডেট মনে করেন, মন কি বাত অনুষ্ঠানে বার্তা মোদীর
দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে বসেও নিজেকে এনসিসি ক্যাডেট মনে করেন। রবিবার ৫৯তম মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনসিসিকে বিশ্বের বৃহত্তম উর্দিধারী যুবসংস্থা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি নিজেও এক সময় এর সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে এনসিসির ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা এই তিন বাহিনীর সঙ্গে এনসিসির ক্যাডেটদের তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতৃত্ব দেওয়া েথকে শুরু করে, দেশাত্মবোধ, নিঃস্বার্থভাবে কাজ করা শেখা যায় এই এনসিসি থেকে। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এনসিসিকে প্রশংসা করার পাশাপাশি ফিট ইন্ডিয়া নিয়েও কথা বলেছেন তিনি। ডিসেম্বর থেকেই সিবিএসসি-র সব স্কুলে ফিট ইন্ডিয়া শুরু হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সেদিকে বেশি করে নজর দিতে বলেছেন তিনি। প্রায় ২২,০০০ সিবিএসসি ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications