স্টার্ট আপ নিয়ে নাম না করে রাহুল গান্ধীকে খোঁচা মোদীর

রাহুল গান্ধীকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মহাকুম্ভ অনুষ্ঠানে তাঁর ভাষণে বিঁধলেন রাহুলকে। রাজনৈতিক স্টার্টআপ এবং আসল স্টার্টআপের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অনেকেই রাজনৈতিক স্টার্টআপ চালু করার চেষ্টা করেন। কিন্তু তাদের এবং আসল স্টার্টআপগুলির মধ্যে পার্থক্য হল ভাবনা। নতুন ধারণার জন্য পরবর্তীদের জোর।

Narendra Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, স্টার্ট আপের চেষ্টা অনেকেই করেন। রাজনীতিতেও এটা হয়। কিন্তু কিছু জন আছেন, যাদের বার বার শুরু করতে হয়। নাম না করে রাহুল গান্ধীকে এভাবেই খোঁচা দিলেন মোদী। এমন কথাই মনে করছে ওয়াকিবহাল মহল।

মোদী বলেছেন, আপনার সঙ্গে তাদের একটা ফারাক আছে। আপনার একটা অভিজ্ঞতা রয়েছে। একবার লঞ্চ করার পর আপনি যখন ব্যর্থ হন। তখন আপনাকে নতুন একটা ধারণা আবার আনতে হয়।

রাহুল গান্ধী জনসংযোগের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিলেন। ইম্ফল থেকে মুম্বই পর্যন্ত এই যাত্রা চলে। সম্প্রতি মুম্বইতে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা সমাপ্ত হয়েছে। সাধারণ মানুষের কাছে পৌঁছানো,
মানুষের চিন্তাভাবনা জানার জন্য এই যাত্রা। এমনটাই কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল।

এই যাত্রা যথেষ্ট সাড়া ফেলেছে। সাধারণ মানুষ রাহুল গান্ধীকে সমর্থন জানিয়েছে। সামনেই লোকসভা ভোট। আর ভারত জোড়ো ন্যায় যাত্রা ইভিএম মেশিনে কতটা প্রভাব ফেলবে? সেই নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে। সেই হিসেবে নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।

মহাকুম্ভ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তুলে আনার জন্য চেষ্টা চলছে। যুব সমাজকে উৎসাহ দেওয়া হচ্ছে। উৎসাহ দেওয়া হচ্ছে তাদের। কেবল চাকরিপ্রার্থী হবেন তারা, এমন নয়। অন্যদেরও কাজ দিতে পারেন তিনি।

কৃত্তিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করার বিষয়েও বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আঞ্চলিক ভাষায় তুলে ধরার জন্য কৃত্তিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হচ্ছে। সেই কথাও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+