Modi on Independence Day: আয়ুষ্মাণ ভারত থেকে অমৃত মহোৎসব, গত ৯ বছরে প্রধানমন্ত্রী মোদীর ঘোষণাগুলি একনজরে

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অর্থাৎ ২০১৪ সাল থেকে স্বাধীনতা দিবসে বিশেষ কিছু ঘোষণা করে থাকেন। সেরকমই ২০২৪-এর সাধারণ নির্বাচণের আগে এটাই শেষ স্বাধীনতা দিবস পালন।

ফলে সেদিনের ঘোষণায় যে বিশেষ কিছু থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। একনজরে দেখে নেওয়া যাক স্বাধীনতা দিবসে মোদীর বড় ঘোষণাগুলি-

Modi on Independence Day

২০২২
২০২২-এ স্বাধীনতার ৭৬ তম বছরে প্রধানমন্ত্রী মোদী ২০৪৭ সালের মধ্যে পাঁতটি প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন। যেটিকে তিনি পঞ্চপ্রাণ হিসেবে উল্লেখ করেছিলেন। সঙ্গে তিনি বলেছিলেন ভারতে শীঘ্রই 5G মোবাইল প্রযুক্তি পাওয়া যাবে।

২০২১
২০২১-এর ১৫ অগাস্টকে স্বাধীনতার ৭৫ তম বছর হিসেবে চিহ্নিত করে তাকে স্মরণ করতে ৭৫ সপ্তাহের জন্য স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের কথা ঘোষণা করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে তাঁর সরকার ৭৫ টি বন্দে ভারত ট্রেন চালাবে, যা দেশের প্রতিটি কোণে সংযোগ স্থাপন করবে।

২০২০
২০২০-র স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী মেক ফর ওয়ার্ল্ড এবং ভোকাল ফর লোকালের কথাও বলেছিলেন তিনি। প্রসঙ্গত ২০২০ ছিল কোভিডের বছর।

Modi on Independence Day

২০১৯
দ্বিতীয়বারের জন্য ২০১৯-এ জিতে এসে প্রধানমন্ত্রী মোদী বড় ঘোষণা করেছিলেন। তিনি বলেছিসেন স্থল সেনা, নৌ সেনা ও বিমান বাহিনীর প্রধান হবেন চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনিই সশস্ত্র বাহিনী ও প্রধানমন্ত্রী মধ্যে যোগাযোগ রক্ষা করবেন।

২০১৮
২০১৮-র স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী আয়ুষ্মান ভারত বা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প চালু করেছিলেন। তিনি বলেছিলেন, এই প্রকল্প ১০ কোটি পরিবার বা ৫০ কোটি দেশবাসীকে সাহায্য করবে।

২০১৭
২০১৭ ছিল ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ তম বর্ষ। সেই বছরে স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ঘোষণায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতীয়দের নতুন ভার তৈরি করতে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।

২০১৬
২০১৬-র স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা ছিল কাশ্মীর ও পাকিস্তান নিয়ে। তিনি বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা করেছিলেন। প্রধানমন্ত্রী কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থানের তীব্র সমালোচনা করেছিলেন।

২০১৫
প্রধানমন্ত্রী হওয়ার পরে দ্বিতীয় স্বাধীনতা দিবসের ঘোষণায় স্টার্ট আপ ইন্ডিয়া ও স্ট্যান্ড আপ ইন্ডিয়ার কথা বলেছিলেন। ওয়ান ব্যাঙ্ক ওয়ান পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০১৪
২০২৪ ছিল প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের প্রথম ভাষণ। তিনি নিজেকে প্রধান সেবক হিসেবে ঘোষণা করে স্বচ্ছ্ব ভারত অভিযানের কথা উল্লেখ করেছিলেন। পাশাপাশি তিনি বিনিয়োগ আকর্ষণের জন্য মেক ইন ইন্ডিয়ার কথাও বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+