Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সামনেই মোদীর নামে জয়ধ্বনি! প্রধানমন্ত্রী কীভাবে পরিস্থিতি সামলালেন?

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই কোথাও বক্তব্য রাখেন তখন তারই মাঝে ওঠে মোদী-মোদী স্লোগান। সেই সময় প্রধানমন্ত্রী কিছু সময়ের জন্য থেমেও যান।

দেশে-বিদেশে এমন ঘটনা নতুন নয়। তবে কিছুটা ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। সেখানে একটি অনুষ্ঠানে আজ মোদীর সঙ্গেই হাজির ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

Narendra Modi: কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সামনেই মোদীর নামে জয়ধ্বনি!

বেঙ্গালুরুতে এদিন বোয়িংয়ের নতুন গ্লোবাল ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি সেন্টার ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তিনি ভাষণে যখন মেক ইন ইন্ডিয়া-র কথা বলছিলেন তখনই দর্শকদের মধ্যে থেকে জোরালো হয়ে ওঠে মোদী-মোদী স্লোগান।

মঞ্চে তখন কংগ্রেস-শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মোদী কয়েক সেকেন্ডের জন্য ভাষণ থামিয়ে তাকান সিদ্দারামাইয়ার দিকে। এরপর বলেন, "মুখ্যমন্ত্রীজি অ্যায়সা হোতা রেহতা হ্যায়।" অর্থাৎ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে মোদী জানান, এমন ধরনের ঘটনা হয়েই থাকে। সিদ্দারামাইয়া বুঝতে দেননি অস্বস্তির কথা। তবে মোদী পরিস্থিতি হাল্কা করে দেন।

মোদীর কথা শুনে হাসতেও দেখা যায় সিদ্দারামাইয়াকে। ফলে বোঝাই যায় গোটা বিষয়টি তিনি স্পোর্টিংলিই নিয়েছেন। যদিও বাংলার বিজেপি শিবির এই দৃশ্য দেখে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসকে। এমনটাও বলা হচ্ছে, ভাগ্যিস মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। মমতার অন্তত সিদ্দারামাইয়ার থেকে শেখা উচিত বলেও মনে করছেন অনেকে।

তবে এদিন শুধু কর্নাটকেই দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদী এক মঞ্চে ছিলেন তা নয়। আজ সন্ধ্যায় ইন্ডিয়া জোটে থাকা ডিএমকে-র প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে চেন্নাইয়ে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন।

বেঙ্গালুরুতে আজ প্রধানমন্ত্রী জানান, ক্রমবর্ধমান চাহিদার কারণে ভারতে এয়ারক্র্যাফটের চাহিদাও বাড়ছে। বিশ্বের প্রধান ডোমেস্টিক অ্যাভিয়েশন মার্কেটগুলির মধ্যে ভারতের অবস্থান এখন তিনে। বিমান পরিবহন ক্ষেত্রে মহিলাদের অগ্রণী ভূমিকার কথাও উঠে এসেছে মোদীর কথায়।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ভারতের পাইলটদের ১৫ শতাংশ মহিলা। যা বিশ্বের গড়ের চেয়ে তিন গুণ বেশি। গ্লোবাল অ্যাভিয়েশন মার্কেটকে ভারত নতুন এনার্জি দেবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। মহিলারা তাতে নেতৃত্ব দেবেন বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, আগামী এক দশকে বিমানযাত্রীর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পাবে।

৪৩ একর জমির উপর স্টেট-অব-দ্য আর্ট বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার ক্যাম্পাস তৈরিতে সংস্থা ১৬০০ কোটি টাকা লগ্নি করেছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এই সংস্থার সর্বাধিক বিনিয়োগ বলে জানানো হয়েছে। বেঙ্গালুরুর অদূরে দেবানাহাল্লিতে হাইটেক ডিফেন্স ও এরোস্পেস পার্কে এই ক্যাম্পাসটি তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+