Modi Ministers Meeting: ফোকাস ২০৪৭-এ: ৫ ঘন্টার বৈঠকে প্রধানমন্ত্রী যা বললেন মন্ত্রীদের
Modi Ministers Meeting: মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রগতি ময়দান কনভেনশন সেন্টারে মন্ত্রিসভার ওই বৈঠকটি হয়। সেখানে স্বাধীনতার শতবর্ষ উদযাপন নিয়ে কথা হয়। সেই বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধানও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
মন্ত্রিসভার (Modi Ministers Meeting) বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদী একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, মন্ত্রীদের সঙ্গে বৈঠকটি ফলপ্রসু হয়েছে। সেখানে বিভিন্ন নীতির বিষয়ে মতের আদানপ্রদান করা হয়েছে। ডিজিটাল পরিকাঠামো বৃদ্ধি নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, ডিজিটাল প্রযুক্তিতে ভারতের সম্ভাবনার কথা তুলে ধরে বৈঠকে একটি উপস্থাপনা করা হয়। বৈঠকে ডোমেন, অসামরিক বিমান চলাচল মহারাশ-সহ বিভিন্ন সেক্টরে গয় নয় বছরে যেসব উল্লেখযোগ্য কাজ হয়েছে, তা নিয়ে জানানো হয়।

(Modi Ministers Meeting) বৈঠকের পরে বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেছেন, সরকার বিভিন্ন মন্ত্রকের লক্ষ্য পূরণ এহং জনগণের কাছে তা নিয়ে যাওয়ার কাজগুলির ওপরে জোর দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন লক্ষ্যপূর্ণে জোর দেওয়া হয়েছে। সবাইকে একসঙ্গে কাজ করার প্রধানমন্ত্রীর সংকল্পের কথা তিনি জানিয়েছেন।
A fruitful meeting with the Council of Ministers, where we exchanged views on diverse policy related issues. pic.twitter.com/NgdEN9FNEX
— Narendra Modi (@narendramodi) July 3, 2023
গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশর সফরের সফল দিকগুলি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। পাশাপাশি ২০ জুলাই সংসদের বাদ অধিবেশন পুরনো সংসদ ভবনে শুরু হওয়ার কথাও জানানো হয়েছে। যা শেষ হবে নতুন সংসদ ভবনে।
#WATCH | Delhi: Ministers leave after meeting of the Council of Ministers concludes pic.twitter.com/6KBkv5LTr8
— ANI (@ANI) July 3, 2023
সূত্রের খবর, মন্ত্রিসভার (Modi Ministers Meeting) বৈঠকে রদবদল নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে শুধুমাত্র ২০৪৭-এর ভিশনস, রাস্তা, রেল, বন্দরের মতো ১৬ টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের বিষয় নিয়ে। পাশাপাশি ২০২৪-এর লক্ষ্যে কাজের ওপরেও জোর দিয়েছে প্রধানমন্ত্রী মোদী। গত নয় বছরে সরকার কী কাজ করেছে তা তুলে ধরতে বলেছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications