US Elections 2024: কমলা নাকি ট্রাম্প! কার জয়ে ভারতের লাভ? চমকে দেওয়া উত্তর জয়শঙ্করের
US Elections 2024: মার্কিন নির্বাচনের বেশ কিছুক্ষণ কেটে গিয়েছে। ভোট কেন্দ্রের বাইরে লম্বা লাইন। যা খবর, ভোটদান সকাল সাড়ে ৬টা পর্যন্ত চলতে পারে। আবার দেরি হওয়ারও সম্ভাবনা আছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের জোর টক্কর হচ্ছে। গোটা বিশ্ব এই মুহূর্তে মার্কিন নির্বাচনের উপর নজর রাখছে। নজর রাখছে ভারতও।
তবে কমলা নাকি ট্রাম্প, কার জয়ে আরও স্বস্তি হবে ভারতের (US Elections 2024)? আর এই প্রশ্নের জবাব দিতে গিয়ে, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী জানিয়েছেন, গত পাঁচ প্রেসিডেন্সিতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি হয়েছে।

এস জয়শঙ্কর জানিয়েছেন, আমেরিকার নির্বাচনের ফলাফল যাই আসুক না কেন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত থাকবে। এমনকি আগামীদিনে আরও বাড়বে বলেও উল্লেখ। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াংয়ের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় এই বিষয়ে বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয়। তিনি আরও বলেন, গত পাঁচ প্রেসিডেন্সিতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমশ উন্নতি হয়েছে।
এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সময়ও ছিল। ফলে এক্ষেত্রে ভারত খুবই আত্মবিশ্বাসী যে রায় যাই হোক না কেন, ভারত এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবেই। পাশাপাশি কোয়াড (QUAD) নিয়েও আশার কথা বলেন। বলে রাখা প্রয়োজন, কোয়াডকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের বড় ভূমিকা রয়েছে। কোয়াড (QUAD) এ আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান রয়েছে। উদ্দেশ্য হল ইন্দো-প্যাসিফিক রিজিওনে শান্তি এবং স্থিরতা বজায় রাখা।
এই প্রসঙ্গে জয়শঙ্করের দাবি, গত ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের সময় কোয়াড (QUAD) পুনরুজ্জীবিত হয়েছিল এবং সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। করোনার সময়েও ২০২০ সালে কোয়াডের (QUAD) বৈঠক হয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান সামিল হন। আর তা তুলেই এদিন বিস্তারিত ব্যাখ্যা দেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর।
বলে রাখা প্রয়োজন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো। অন্যদিকে ভারতীয় বংশদ্ভুত হওয়াতে কমলা হ্যারিসের সঙ্গেও ভারতের টান রয়েছে। এই অবস্থায় ফল কি হবে? নজর সবপক্ষের।












Click it and Unblock the Notifications