ভোপালে রমরমিয়ে বিকোচ্ছে 'মোদী মাস্ক', করোনার বাজারে এখানেও পিছিয়ে বাকীরা
ভোপালে রমরমিয়ে বিকোচ্ছে 'মোদী মাস্ক', করোনার বাজারে এখানেও পিছিয়ে বাকীরা
করোনা ভাইরাস মহামারির পর থেকেই জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মাস্ক। মানুষ এখন আর মাস্ক ছাড়া বাইরে বের হন না। কিন্তু একই রকম মাস্ক পরতে পরতে যদি আর ভালো না লাগে তবে এখন বাজারে নানান ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে। সেরকমই ভোপালে বিক্রি হচ্ছে কাপড়ের তৈরি মাস্ক আর মাস্কের ওপর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ প্রিন্ট করা।

পোশাক বিক্রেতা কুনাল পরিয়ানি এই মাস্কগুলি বিক্রি করছেন এবং কোনও সন্দেহ নেই এতে যে এই মাস্কের চাহিদা তুঙ্গে রয়েছে। কুনাল বলেন, 'এখনও পর্যন্ত আমি মোদী মাস্ক ৫০০–১০০০টি বিক্রি করেছেন এবং এর চাহিদা প্রচুর রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দেওয়া মাস্কও বেশ জনপ্রিয়। আমার কাছে রাহুল গান্ধী ও কমল নাথ জির মুখ প্রিন্ট করাও মাস্ক রয়েছে।’
জন বহুল এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। ইতিমধ্যে ভারত, সিঙ্গাপুর, ফ্রান্স, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা সহ বেশ কয়েকটি দেশে সর্বসাধারণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক বা সুপারিশ করা হয়েছে। যদিও ২ জুন দ্য ল্যানসেটে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে যে সামাজিক দুরত্ব, মাস্ক ও হাত ধোওয়া পুরোপুরি সুরক্ষা দেয় না । হু এ মাসের প্রথমে তাঁদের নির্দেশিকা সংশোধন করে জানিয়েছে যে গণ পরিবহন, দোকান–বাজার বা অন্য ভিড় জায়গাগুলিতে যেখানে সামাজিক দুরত্বা ও শারীরিক সংস্পর্শ এড়ানো যাবে না সেখানে সাধারণ জনগণ যেন অবশ্যই মাস্ক পরে থাকেন।












Click it and Unblock the Notifications