Modi-Macron Meet: ভারত-ফ্রান্স সম্পর্ক কোন ভিতে দাঁড়িয়ে, প্যারিসে খোলসা করলেন মোদী
ভারত-ফ্রান্স সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে এক শক্তিশালী পিলারের উপর। আর সেই পিলারটা হল প্রতিরক্ষা সহযোগিতা। শুক্রবার ফ্রান্সে জাতীয় দিবসে রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকের পর খোলসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, প্রতিরক্ষা সহযোগিতা হল ভারত-ফ্রান্স সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ। সেই স্তম্ভের উপর দাঁড়িয়ে আগামী ২৫ বছর ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে আমরা রোডম্যাপ প্রস্তুত করছি। তিনি এটিকে সাহসী এবং উচ্চাভিলাষী লক্ষ্য বলে বর্ণনা করেন।

প্রধানমন্রী নরেন্দ্র মোদী দু'দিনের সরকারি সফরে এখানে এসেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁকে এলিসি প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান। ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে তাঁকে ভূষিত করা হয়। তারপর নরেন্র্ক মোদী বলেন, "আমরা আমাদের কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উদযাপন করছি।"
নরেন্দ্র মোদী বলেন, গত ২৫ বছরের শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে আমরা আগামী ২৫ বছরের জন্য একটি রোডম্যাপ তৈরি করছি। তিনি বলেন, প্রতিরক্ষা সম্পর্ক সবসময়ই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল, ভবিষ্যতেও থাকবে। এটি দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার প্রতীক।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, "ফ্রান্স 'মেক ইন ইন্ডিয়া' এবং 'আত্মনির্ভর ভারতে'র একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাবমেরিন হোক বা যুদ্ধবিমান, একসাথে আমরা শুধু আমাদের নয়, অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের প্রয়োজনীয়তাও পূরণ করতে চাই। করোনা মহামারী ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছে।
নরেন্দ্র মোদী এ বিষয়ে বলেন, "দক্ষিণ গোলার্ধের দেশগুলি নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। এটি একটি উদ্বেগের বিষয়। এই ধরনের সমস্যার সমাধান খুঁজতে, দেশগুলির জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে সমস্ত বিরোধ শুধুমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা যেতে পারে। ভারত এই স্থায়ী শান্তিতে অবদান রাখতে ইচ্ছুক।"

তিনি আরও বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও ফ্রান্স একসঙ্গে রয়েছে। আমরা বিশ্বাস করি যে, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়া দরকার। ফ্রান্সে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করতে সম্মত হয়েছে দুই দেশ। ভারত বন্দর শহর মার্সেইলে একটি নতুন কনস্যুলেট খুলবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফর ফ্রান্সে গিয়েছেন। শুক্রবার তিনি প্যারিসে সম্মানিত অতিথি হিসেবে ফ্রান্সের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি দিবস বা বাস্তিল দিবস উদযাপনের শরিক হলেন।
ফরাসি জাতীয় দিবস বা বাস্তিল দিবস ফরাসিদের মনে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের স্মরণেইব্যাস্তিল দিবসে কুচকাওয়াজের মাধ্যমে তা উদযাপন করা হল। ২৬৯ সদস্যের ভারতীয় দলও কুচকাওয়াজে অংশ নেন। ভারতীয় বিমান বাহিনীর তিনটি রাফালে যুদ্ধবিমানও ফরাসি জেটের সঙ্গে এই অনুষ্ঠানে ফ্লাইপাস্টে যোগ দেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications