তিন দেশের বিদেশ সফরে প্রধানমন্ত্রী মোদী, প্রথমবার মুখোমুখি হবেন ট্রাম্প

বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এই প্রথমবার মোদী-ট্রাম্প মুখোমুখি হতে চলেছেন।

তিন দেশের বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছরের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এই প্রথমবার দুই দেশের সর্বোচ্চ নেতা মুখোমুখি হতে চলেছেন। হোয়াইট হাউসে বিশেষ ডিনারে নিমন্ত্রিত হয়েছেন নরেন্দ্র মোদী। অন্য দেশের প্রথম রাজনেতা হিসাবে ট্রাম্পের সঙ্গে হোয়াটই হাউসে নৈশভোজে অংশ নিতে চলেছেন তিনি।

মোদীর বিদেশ সফরের তালিকায় আরও দুটি দেশ রয়েছে। তা হল পর্তুগাল ও নেদারল্যান্ডস। সবার প্রথমে পর্তুগালে পা রাখবেন তিনি। সেজন্য এদিন সকালেই বিমানে উড়ে গিয়েছেন তিনি।

তিন দেশের সফরে প্রধানমন্ত্রী মোদী, মুখোমুখি হবেন ট্রাম্পের

পর্তুগালে পৌঁছে সেদেশের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তার সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সেদেশে বসবাসকারী ভারতীয়দের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন মোদী।

বর্তমান সময়ের প্রেক্ষিতে মোদীর যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আমলে সন্ত্রাসবাদ ও পাকিস্তান প্রসঙ্গে ফের একবার কড়া মনোভাব নেওয়া হয়েছে। ভারতও সন্ত্রাসবাদের মোকাবিলা করতে ব্যস্ত। এই অবস্থায় মোদী-ট্রাম্প বৈঠকে সন্ত্রাসবাদের পাশাপাশি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হতে পারে।

সফরের শেষে নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছবেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+