গুরু গোবিন্দের চার পুত্রের স্মরণে 'বীর বল দিবস' সূচনা মোদীর
গুরু গোবিন্দের চার পুত্রের স্মরণে 'বীর বল দিবস' সূচনা মোদীর
পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই শিখ ধর্মাবলম্বী মানুষদের জন্য আরও একটি উপহার প্রধানমন্ত্রী মোদীর৷ এবার মোঘলদের হাতে খুন হওয়া গুরু গোবিন্দ সিংয়ের চার পুত্রদের স্মরণে 'বীর বল দিবস' ঘোষণা প্রধানমন্ত্রীর। চলতি বছর থেকেই ২৬ ডিসেম্বর দেশজুড়ে বীর বল দিবস পালন হবে৷

দশম শিখ গুরু গোবিন্দ সিংয়ের জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বিবৃতি এসেছে। এদিন টুইটারে প্রধানমন্ত্রী মোদী লোখেন, 'সাহেবজাদের' সাহস এবং তাদের ন্যায়বিচারের জন্য এটি একটি শ্রদ্ধাঞ্জলি। সাহিবজাদা জোরওয়ার সিং এবং সাহেবজাদা ফতেহ সিং জিকে একটি প্রাচীরের মধ্যে জীবন্ত সমাধি দিয়েছিল মোঘলরা, এই ঘটনার স্মরণ করেই 'বীর বল দিবস' উদযাপন হবে৷ এই দুই মহান ব্যক্তি ধর্মের মহৎ নীতি থেকে বিচ্যুত হওয়ার পরিবর্তে মৃত্যুবরণ করতে সম্মত হয়েছিলেন৷
প্রধানমন্ত্রী আরও লেখেন, মাতা গুজরি, শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং চারজন সাহেবজাদের সাহসিকতা এবং আদর্শ লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয়। তাঁরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। তারা এমন একটি বিশ্বের কল্পনা করেছিল যেখানে সবাই সমান। মানুষকে তাঁদের সম্পর্কে বেশি বেশি করে জানানো সময়ের দাবি।
টুইটে মোদী আরও লেখেন, গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা প্রণাম। গুরু গোবিন্দ সিংয়ের বার্তা লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয়। তাঁর জীবনও লক্ষ লক্ষ মানুষকে শিক্ষা দেয়। আমি সব সময় এটি মনে রাখব যে আমাদের সরকার তাঁর ৩৫০ তম প্রকাশ উৎসব উদযাপনের সুযোগ পেয়েছে। সেই সময়ে আমার পাটনা সফরের কিছু মুহূর্তের ছবি শেয়ার করছি।












Click it and Unblock the Notifications