হকারদের পাশে দাঁড়াতে ‘স্বনিধি’ যোজনার সূচনা মোদীর! নয়া প্রকল্পে কী কী বিশেষ সুবিধা মিলবে জেনে নিন
করোনা সঙ্কটে হকারদের পাশে দাঁড়াতে ‘স্বনিধি’ প্রকল্পের সূচনা করলেন মোদী
একটানা লকডাউনের নাগপাশে জর্জরিত হয়ে তীব্র আর্থিক মন্দা গোটা দেশেই। বড়সড় ধাক্কা খেয়েছে দেশীয় আর্থিক প্রবৃদ্ধিও। মন্দার ছাপ অংসগঠিত ক্ষেত্রেও। এদিকে পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি করোনাকালীন পরিস্থিতিতে সর্বাধিক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ততের তালিকায় উপরেই রয়েছেন দেশের লক্ষ লক্ষ হকার, ভেন্ডরেরা। মঙ্গলবার নতুন তাদের পাশেই দাঁড়াতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

৩ লক্ষ হকারের হাতে ১০ হাজার ঋণ তুলে দিলেন মোদী
এদিকে করোনা সঙ্কটের শুরুতেই দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে দেখা যায় কেন্দ্র সরকার। সেই সময়েই প্রথম হকারদের জন্য প্রথম ঋণের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিকে মঙ্গলবারই প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি যোজনার অধীনে প্রায় ৩ লক্ষ হকারের হাতে ১০ হাজার টাকার ঋণ তুলে দেন নরেন্দ্র মোদী।

এখন পর্যন্ত প্রায় ২৪ লক্ষ আবেদন জমা পড়েছে সরকারের কাছে
যদিও ঋণপ্রদানের গোটা অনুষ্ঠানটিই হয় ভার্চুয়ালি। করোনাভাইরাস অতিমারিতে ক্ষতিগ্রস্ত যে সমস্ত গরিব হকাহের রাস্তাঘাটে বিভিন্ন সামগ্রী বিক্রি করা শুরু করেছিলেন তাদের পাশে দাঁড়াতেই এই ‘স্বনিধি' ঋণপ্রকল্প সূচনা করা হল বলেও জানান মোদী। এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত প্রায় ২৪ লক্ষ আবেদন আবেদন জমা পড়েছে বলেও সরকারি সূত্রেই খবর।

সর্বাধিক আবেদন উত্তরপ্রদেশ থেকে
এদিকে এখনও পর্যন্ত জমা পড়া মোট আবেদনের মধ্যে সবথেকে বেশি আবেদন এসেছে উত্তরপ্রদেশ থেকে। মোট আবেদনের পরিমাণ ৩ লাখ ২৭ হাজার। তাদের মধ্যে ইতোমধ্যে ১.৮৭ লক্ষ হকারের ঋণ মঞ্জুর করা হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি মোট আবেদনের মধ্যে মোট ১২ লক্ষ হকারের আবেদন মঞ্জুর করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর ওয়েবসাইট narendramodi.in-এ প্রকাশিত তথ্যেই জানা যাচ্ছে।

এই নয়া ঋণ প্রকল্পে কী কী বিশেষ সুবিধা পাবেন হকারেরা ?
এদিকে কেন্দ্রীয় তথ্য আরও জানাচ্ছে এই প্রকল্পের হাত ধরে প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া গেলেও সঠিক সময়ই লোন পরিশোধ করলে থাকবে ইন্সেন্টিভ। ৭ শতাংশ সুদের উপর সাবসিডিও পাবেন গ্রাহকেরা। পাশাপাশি ডিজিটাল লেনদেন করলে থাকবে বিশেষ পুরস্কার। থে থাকবে বিভিন্ন ক্যাশ ব্যাক অফার। এমনকী পরবর্তীকালেও এই প্রকল্পের হাত ধরে ঋণ নিলে আগের থেকে বেশি অর্থের লোন পাওয়া যাবে বলেও জানা যাচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications