শ্রীলঙ্কা বিস্ফোরণের কড়া নিন্দায় প্রধানমন্ত্রী মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

শ্রীলঙ্কায় ভয়াবহ বিস্ফোরণের কড়া নিন্দা ও সমালোচনায় সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শ্রীলঙ্কায় ভয়াবহ বিস্ফোরণের কড়া নিন্দা ও সমালোচনায় সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শ্রীলঙ্কা বিস্ফোরণের কড়া নিন্দায় নরেন্দ্র মোদী-রামনাথ কোবিন্দ

বিস্ফোরণের পর এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ দমনে ফের কড়া বার্তা দিয়েছেন। জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এধরণের বর্বরতা আর বরদাস্ত করা হবে না। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে লিখেছেন, সভ্য সমাজে সাধারণ মানুষের উপর এমন বর্বরোচিত হামলা অত্যন্ত নিন্দাজনক। বিস্ফোরণে জড়িতদের শাস্তি চাওয়ার পাশাপাশি এই দুঃসময়ে শ্রীলঙ্কার মানুষ ও সরকারের পাশে দাঁড়ানো এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। ক্রমাগত কলম্বোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে সেখানকার ভারতীদের নিয়মিত খবর নিচ্ছেন সুষমা। টুইটারে কলম্বোর ভারতীয় দূতাবাসের কয়েকটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন বিদেশমন্ত্রী। শ্রীলঙ্কায় ভয়াবহ বিস্ফোরণের তীব্র নিন্দায় সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+