মোদী-কোবিন্দের 'সাবাসি' নিয়ে এবার অবসরে বিরাট
মোদী-কোবিন্দের 'সাবাসি' নিয়ে এবার অবসরে বিরাট
অনুষ্ঠান শেষ, শেষবারের মতো মাঠ থেকে ফিরল বিরাট৷ পিঠে হাত দিয়ে সাবাসি দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এক দশকের বেশি সময়ের দায়িত্ব শেষে অবসরে চলল বিরাট। না এই বিরাট ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলি নয়৷ এই বিরাট হল ঘোড়া৷ যে প্রায় একদশকের বেশি সময় ধরে রাষ্ট্রপতির দেহরক্ষী পিবিজি বাহিনীর সদস্য ছিল৷

মোদী-কোবিন্দের সাবাসি বিরাটকে!
এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নিয়েছিল বিরাট৷ রাষ্ট্রপতির দেহরক্ষাবাহিনীর সঙ্গে থেকেই কুচকাওয়াজ শেষ করে বিরাট৷ এদিন বিরাটের সওয়ার ছিলেন পিবিজি-র কর্নেল অনুপ তেওয়ারি৷ অনুষ্ঠান শেষ করে রাস্তা পেরিয়ে আস্তাবলের পথ ধরে বিরাট৷ তবে তার আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিরাটের পিঠ চাপড়ে 'সাবাসি' দেন৷ সে ছবি ইতিমধ্যেই টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে৷

কবে থেকে রাষ্ট্রপতির দেহরক্ষী রয়েছে বিরাট?
দেশের রাষ্ট্রপতির উচ্চ গোত্রের প্রায় ২০০ টি ঘোড়া রয়েছে৷ সংবাদমাধ্যমের প্রকাশিত খবর দূর থেকে রাষ্ট্রপতির এই ঘোড়াগুলির পরিচর্চা দেখে একবার প্রণব মুখোপাধ্যায় (তখনও রাষ্ট্রপতি হননি) তাঁর দিদিকে বলেছিলেন যে পরের জন্মে যেন রাষ্ট্রপতির ঘোড়া হতে পারি৷ এরকমই রাষ্ট্রপতির একটি কুলীন ঘোড়ার দলের সঙ্গে ২০০৩ সালে যুক্ত হয়েছিল বিরাট৷ হ্যানভারিয়ান প্রজাতির ঘোড়া বিরাট৷ গায়ের রঙ বাদামি, তবে এই হ্যানভারিয়ান প্রজাতির অন্য ঘোড়াগুলির সঙ্গে বিরাটের পার্থক্য গড়ে দিয়েছিল বিরাটের চেহারা স্বতন্ত্র গঠন ও শরীরের চাকচিক্য৷ এমনিতে অনেকটাই শান্ত স্বভাবের ঘোড়া বিরাট।

কোভিডবিধি খেয়াল রেখেয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান,
প্রসঙ্গত, প্রতিবারই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্য দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসেন দেশের কুচকাওয়াজে অতিথি হিসেবে৷ এবারে সেই অতিথি হিসেবে একবছর আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হলেও কোভিড কালীন পরিস্থিতিতে সে সিদ্ধান্ত বদলানো হয়৷ তাই এদিনের অনুষ্ঠান ছিল বিদেশি রাষ্ট্রপ্রধানবিহীন। তবে দর্শকদের মন কাড়ে অনুষ্ঠানে নেতাজি সুভাসচন্দ্র বোসের উপর নির্মিত ট্যাবলোটি৷ নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্র সরকারে পক্ষ থেকে তাঁকে সম্মান জানিয়ে এই ট্যাবলো তৈরি করা হয়েছিল।
ছবি সৌ:টুইটার












Click it and Unblock the Notifications