জিনপিং-মোদী বৈঠকে আজ থাকছে কোন কোন সুস্বাদু খাবারের আয়োজন! দেখুন তালিকা
সপ্তম শতকে ভারতের অন্যতম বাণিজ্যনগরী তথা মন্দিরের শহর নামে খ্যাত মহাবলীপুরমে আয়োজিত হচ্ছে মোদী-জিনপিং বৈঠক। চিন ভারত দুটি দেশের এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারদ চড়ছে।

বৈঠক ঘিরে যেমন রাজনৈতিক জল্পনা উঠে আসছে, তেমনই উঠছে দু'দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের খতিয়ান। এই বৈঠকের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ঘিরেও রয়েছে বিশ্ব রাজনীতির নজর। তবে এই সমস্ত গুরুগম্ভীর আলোচনার মধ্যেও উঠে আসছে কিছু 'খাবার ' এর খবর! মোদী-জিনপিং হাইভোল্টেজ বৈঠকের আয়োজনে আজ রাজকীয় ডিনারে চিনা প্রেসিডেন্টের পাতে পড়তে চলেছে দক্ষিণ ভারতীয় কিছু খাবার।
Local Tamil cuisine including Thakkali Rasam,Arachavitta Sambar,Kadalai Kuruma and Kavanarasi Halwa will be served to Chinese President Xi Jinping at dinner today. https://t.co/aOKFj2yQs8
— ANI (@ANI) October 11, 2019
আজকের বৈঠকে থাকছে, চিনের প্রেসিডেন্টের পাতে পড়তে চলেছে থাক্কালি রসম, আরাচাভিত্ত সাম্বর, কাদালাই কুরুমা, কাভানারসি হালুয়া। প্রসঙ্গত, এদিন জিনপিং ভারতের মাটিতে পা রাখতেই বর্ণাঢ্য সমারোহে তাঁকে স্বাগত জানায় চেন্নাই। জিনপিংকে স্বাগত জানাত চেন্নাই বিমানবন্দরে পৌঁছে যান সেখানের রাজ্যপাল। এরপর থেকে শুরু হয় হাইভোল্টেজ বৈঠকের কাউন্টডাউন।












Click it and Unblock the Notifications