মোদী হলেন ফ্রান্স আর রাহুল ক্রোয়েশিয়া, বিশ্বকাপ দিয়েই আস্থা ভোট ব্যাখ্যা এই শিবসেনা সাংসদের

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের মত জয়ী হলেও রাহুল গান্ধী রানার আপ ক্রোয়েশিয়ার মতই অনেক হৃদয় জিতে নিয়েছেন।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পরও আলোচনা যেমন বেশি হয়েছে ক্রোয়েশিয়াকে নিয়ে তেমনই মোদীও আস্থা ভোটে জিতলেও চর্চা হচ্ছে বেশি রাহুলকে নিয়েই। একসপ্তাহ আগে বিশ্বকাপ শেষ হলেও তার রেশ এখনও কাটেনি। এনডিএ-এর অন্যতম সঙ্গী শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত শুক্রবারের লোকসভার আস্থাভোটকে এভাবেই ব্যাখ্যা করলেন।

মোদী হলেন ফ্রান্স আর রাহুল ক্রোয়েশিয়া

শনিবার তিনি বলেন, 'ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স ট্রফি জিতেছে। কিন্তু ক্রোয়েশিয়া যেভাবে খেলেছে, তাতে তাদের খেলাই সবার মনে রয়ে গিয়েছে। একইভাবে এখন রাহুলকে নিয়ে চর্চা হচ্ছে। কেউ এরকম রাজনীতির খেলা খেললে একবারেই চার-পাঁচ ধাপ এগিয়ে যান'।

শুক্রবারের অনাস্থা আলোচনার বেশিরভাগ আলোটাই খেয়ে নিয়েছে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর আলিঙ্গন। যা নিয়ে সঞ্জয় রাউত শুক্রবারই বলেছিলেন, 'ওটা ঝাপ্পি নয় ঝটকা ছিল'। এদিন তিনি বলেন রাহুল প্রচার টানতে চেয়েছিলেন, এবং সেই কাজে তিনি সফল।

রাজ্যসভার এই সাংসদ আরও বলেন, রাহুলের এই নয়া অবতারের জন্য তাঁকে অভিনন্দন জানানো উচিত। মোদী ও রাহুলের তুলনায় যেতে তিনি রাজি নন। তবে তাঁর মতে মোদী লোক সভায় যে ভাষণ দিয়েছেন, সেরকমটা তাঁর মুখে প্রায়শই শোনা যায়। কিন্তু রাহুলকে এভাবে দেশ প্রথমবার শুনল। লোক তাই লোকসভায় সংখ্যার জোরে আস্থা ভোটে জিতলেও আদতে অনাস্তায় রাহুলেরই জয় দেখছেন এই শিবসেনা সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+