মোদীর হোমটাউন ভাদনগর ও সংসদীয় এলাকা বারাণসীর মধ্যে রয়েছে পুরনো সম্পর্ক! গবেষকদলের কাজ শুরু

ভদোদরা আর বারাণসী দুই কেন্দ্রে জয়ী হয়েও বারাণসীকেই বেছে নিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর হোমটাউন এবং বারাণসীর মধ্যে প্রাচীন সম্পর্কও রয়েছে।

নিজের রাজ্য ছেড়ে প্রধানমন্ত্রী মোদী এখন বারাণসীর সাংসদ। ২০১৪-তে ভদোদরা এবং বারাণসী দুই কেন্দ্রে জয় পেলেও মোদী রেখে দেন বারাণসী। ইতিহাস আর সংস্কৃতির দিক থেকে তাঁর রাজ্য বলা ভাল হোম টাউন ভাদনগরের সঙ্গে বারাণসীর সম্পর্ক বেশ পুরনো। সেই সম্পর্ককে খুঁজে দেখতেই গবেষকদের দল গঠন করেছে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বারাণসী ও ভাদনগরের মধ্যে সম্পর্ক

বারাণসী ও ভাদনগরের মধ্যে সম্পর্ক

ইতিহাস বলে বারাণসী ভাদনগরকে জ্ঞান ও শিল্পকলার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছিল। প্রায় ২ হাজার বছর আগে বৌদ্ধ ভিক্ষুরা বারাণসীর সারনাথ থেকে ভাদনগর গিয়েছিলেন। তাঁরা মথুরা, সাঁচি হয়ে ভাদনগরে গিয়েছিলেন। সেজন্য এই দুটি জায়গায় ভাদনগর সম্পর্কে নানা প্রমাণ পাওয়া যায়।

পুরনো সম্পর্ক জাগিয়ে তুলতে অভিযান

পুরনো সম্পর্ক জাগিয়ে তুলতে অভিযান

ভাদনগর বৌদ্ধসংস্কৃতির কেন্দ্র হয়ে উঠেছিল পঞ্চম শতাব্দীতে। ধ্বংসাবশে। আর প্রত্নতাত্ত্বিক খনন থেকে এর প্রমাণ পাওয়া যায়। সেই হাজার বছরের বেশি সময় আগের প্রাচীন সম্পর্কগুলিকে নতুন করে জাগিয়ে তোলার কাজ শুরু হয়েছে। এজন্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রক এবং গুজরাত সংস্কৃতি দফতরের সঙ্গে চুক্তি হয়েছে।

গবেষক দল গঠন

গবেষক দল গঠন

কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রক এবং গুজরাত সংস্কৃতি দফতরের সঙ্গে চুক্তির পরে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের নিয়ে একটি গবেষক দল গঠন করা হয়েছে। এই দলের সদস্যরা গুজরাতে গিয়ে বারাণসীর প্রমাণ এবং সম্পর্ক খুঁজে বের করার কাজ করবেন। এছাড়াও বারাণসীর সারনাথের সঙ্গে ভাদনগরের সম্পর্কও খুঁজে বের করবেন।

কারা রয়েছেন গবেষক দলে

কারা রয়েছেন গবেষক দলে

কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুকুলরাজ মেহতার নেতৃত্বে গবেষক দল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন প্রত্নতত্ত্ববিদ বিদুলা জয়সওয়াল, ইতিহাস বিভাগের প্রধান অতুল ত্রিপাঠী, পালি-বৌদ্ধ অধ্যয়ন বিভাগের অধ্যাপক লালজি। এঁদের মধ্যে প্রকল্পের উপদেষ্টা করা হয়েছে বিদুলা জয়সওয়ালকে, সহউফদেষ্টা করা হয়েছে লালজিকে। এরপরেও প্রয়োজন অনুযায়ী বিজ্ঞান, শিল্প, স্থাপত্যের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অধ্যাপক অতুল ত্রিপাঠী বলেছেন ভাদনগরে খননের পরে দেখা গিয়েছে ২০০০ বছর আগে এই এলাকাটি বৌদ্ধধর্মের একটি বড় কেন্দ্র ছিল। সেই সময় অনেক বিদেশি ভ্রমণকারীও তাদের লেখায় ভাদনগরের কথা উল্লেখ করেছেন। যেখানে বারাণসীর সারনাথ থেকে বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে বারাণসী এবং ভাদনগরের মধ্যে কোনও সম্পর্ক অবশ্যই ছিল। খননে স্তূর এবং অন্য নিদর্শনও পাওয়া গিয়েছে। এখন অপেক্ষার গবেষক দল নতুন কী খুঁজে বের করে আনতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+