Kuwait Fire Tragedy: দেহ চিনতে করা হচ্ছে ডিএনএ টেস্ট! ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
Kuwait Fire Tragedy: কুয়েতের এক বহুতলে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৪০ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে ৪০ জনই ভারতীয় বলে জানা গিয়েছে। ঘটনায় আহত একাধিক ব্যক্তি। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় বুধবারই উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে গোটা ঘটনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা (Kuwait Fire Tragedy) হয় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আধিকারিকদের সমস্ত সাহায্য যাতে করেন সেই নির্দেশ দেন।

পাশাপাশি কুয়েতের হাইকমিশনের সঙ্গে বিদেশমন্ত্রক যাতে যোগাযোগ রাখে সেই নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। উচ্চপর্যায়ের ওই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।
বৈঠকে ঘটনা নিয়ে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মৃতের পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেন। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড (Prime Minister Relief Fund) থেকে দু'লাখ টাকা ক্ষতিওপূরণের কথা জানান। শুদেহু তাই নয়, ভারত সরকার সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলেও বৈঠকে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, ত্রাণ এবং অন্যান্য সহায়তার জন্য কুয়েতে একটি দল পাঠানোর কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধনকে কুয়েত যাওয়ার নির্দেশ দেন।
Upon reaching back to Delhi after today’s two oath taking ceremonies, chaired a meeting to review the situation in the wake of the fire mishap in Kuwait, where people of Indian origin have been affected.
— Narendra Modi (@narendramodi) June 12, 2024
GoI is doing everything possible to assist those affected by this gruesome… pic.twitter.com/DVmeCcEGZH
Kuwait Fire Tragedy: কুয়েত উড়ে গেলেন বিদেশ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশের পরেই কুয়েত উড়ে গেলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন। আজ বৃহস্পতিবার সকালে তিনি রওনা দিয়েছেন। যাওয়ার আগে সাংবাদিকের মুখোমুখি হয়ে কীর্তি বলেন, ৪২ থেকে ৪৩ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এই মুহূর্তে দেহ ফেরানোটাই মূল টার্গেট বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এজন্য ভারতীয় বিমান বাহিনী তৈরি আছে। তবে দেহগুলি এমন ভাবে পুড়ে গিয়েছে যে চেনা সম্ভব হচ্ছে না। এজন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন কীর্তি।
Kuwait Fire Tragedy: কুয়েতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা
ঘটনার পরেই কুয়েতের ভারতীয় হাইকমিশন বিশেষ কন্ট্রোল রুম খুলেছে। বিশেষ হেল্প লাইন নম্বর জারি করেছে। আর তা হল +965-65505246। অন্যদিকে রাতেই কুয়েতের বিদেশমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মোর্টেম সহ বিভিন্ন কাজ দ্রুত যাতে করা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।
#WATCH | Kuwait fire incident | Delhi: Before leaving for Kuwait from Delhi Airport, MoS MEA Kirti Vardhan Singh says, "We had a meeting last evening with the PM... The situation will be cleared the moment we reach there... The situation is that the victims are mostly burn… pic.twitter.com/ijqW3QQADM
— ANI (@ANI) June 13, 2024
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications