Congress: "মোদী নিজেই এই দেশ বিক্রি করে দেবেন," বিস্ফোরক মন্তব্য খাড়গের
Congress: সম্প্রতি এআইসিসি (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি) অধিবেশনে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আহমেদাবাদে (Ahmedabad) অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime Minister Narendra Modi) কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, "প্রধানমন্ত্রী একদিন দেশ বিক্রি করে দেবেন।"
অধিবেশনে তিনি আরও বলেন, "আমরা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে লড়াই করছি। পার্থক্য শুধু এটাই যে, আগে বিদেশিরা সাম্প্রদায়িকতার মাধ্যমে লাভবান হতো, আর এখন এই সরকার তা করছে।" খাড়গের এই বক্তব্য বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতি ও কার্যকলাপের বিরুদ্ধে তাঁর দলের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। অধিবেশনে খাড়গে অভিযোগের সুরে জানান, দেশের অর্থনীতিতে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারি সম্পত্তি ব্যক্তিগত জমির হাতে তুলে দেওয়া হচ্ছে।

এদিন তিনি বলেন, "সাধারণ মানুষের হাত থেকে তাদের অর্থ ছিনিয়ে নিয়ে এই সরকার তাদের ধনী বন্ধুদের উপহার দিচ্ছে। তারা চাকরি দিতে চায় না। তারা একের পর এক সরকারি খাত বিক্রি করে দিচ্ছে এবং তাদের বন্ধুদের সাহায্য করছে। যদি এই কাজ চলতে থাকে, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন মোদী নিজেই এই দেশ বিক্রি করে দেবে। পণ্ডিত জওহরলাল নেহেরুর নির্মিত সরকারি খাতের কারখানাগুলি শেষ করে দিচ্ছে।"
পাশাপাশি তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, "আপনি এবং আমি দেশের জন্য কী করছি? আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কী দিতে চাই?" শুধু তাই নয়, খাড়গে উল্লেখ করেন, রেল, বিমান পরিষেবা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলি একের পর এক বেসরকারি হাতে চলে যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য হুমকি। খাড়গের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications